বাঁকা দাঁত এর সমাধান কি?
আমার সামনের উপরের সারির দুইটা দাঁত তুলনামূলক একটু বড় এবং বাইরের দিকে বের হওয়া । এ পরিস্থিতিতে কি করা উচিত। দাঁত দুই টা কেট সমান করলে না কি দাঁত দুই টা তে ব্রেস লাগালে। কোনটির খরচ কত পড়বে?
3129 views
3 Answers
আসুন জেনে নেয়া যাক কীভাবে আঁকাবাঁকা দাঁতের যত্ন নেবেন:
★নিয়মিত দাঁত মাজার পর একটি সাদা কাপড় দিয়ে আপনার আঁকাবাঁকা দাঁতগুলো ঘষে নিন। এতে দাঁতের বাড়তি ময়লা দূর হবে এবং বাঁকা দাঁত খুব একটা দৃষ্টিকটু দেখাবে না।
★শর্করা ও চর্বিজাতীয় খাবার দাঁতের ফাঁকে জমে দাঁত দ্রুত ক্ষয় করে এবং এর মসৃণতা নষ্ট করে। তাই এসব খাবার গ্রহণের পর সঙ্গে সঙ্গে ব্রাশ করুন। ভালোভাবে কুলি করে দাঁত পরিষ্কার করে নিন।
★ওপর-নিচে, ভেতর ও বাইরে সব দিকে পরিষ্কার করুন। বাঁকা দাঁতে ময়লা বেশি জমে। তাই একটু সময় নিয়ে ব্রাশ করুন।
★অনেক সময় একই স্থানে দুটি দাঁত গজায়, সেক্ষেত্রে ডেন্টিস্টের পরামর্শ অনুযায়ী একটি দাঁত তুলে ফেলুন। অনেকের দুটি দাঁতের মাঝে ফাঁকা স্থান বা ভাঙা দাঁত থাকে। এক্ষেত্রেও যত দ্রুত সম্ভব চিকিৎসকের দ্বারস্থ হওয়া ভালো।
★শিশুদের ক্ষেত্রে দাঁত ওঠার শুরু থেকেই সতর্ক হোন, বোতলে দুধ খাওয়ানো থেকে বিরত থাকুন এবং ভালোভাবে দাঁত ব্রাশ করা শেখান।
★দুধ দাঁতে প্রক্সিমাল ক্যারিজ হলে দ্রুত চিকিৎসা করান।
বর্তমানে বিভিন্ন ডেন্টাল ক্লিনিকগুলোতে দাঁত সোজা করার জন্য বিভিন্ন আধুনিক চিকিৎসার ব্যবস্থা রয়েছে। ব্রেস পরানো, ডেন্টাল রিফর্মেশন ইত্যাদি নানা পদ্ধতি এখানে সুলভে পাওয়া যায়।
3129 views
Answered
আপনি একজন দন্ত বিশেষজ্ঞের নিকট পরামর্শ নেন উনি যেভাবে দাত কেটে/ওষুধের মাধ্যমে সোজা অথাৎ যেভাবে চিকিৎসা নিতে বলে সেভাবে করলেই ঠিক হয়ে যাবে
3129 views
Answered
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy