১২ ভল্ট ৯ আম্পিয়ার ব্যাটারি দিয়ে একটি সোলার বাতি ও একটি সোলার ফ্যান চালানো যাবে কি?
কত ক্ষণ চলবে। দয়া করে উত্তর দিলে উপকৃত হব।
3099 views
2 Answers
বাল্ব জ্বালালে কোন সমস্যাই হবে না তবে ফ্যান চালালে দ্রুত চার্জ ফুরিয়ে যাবে । যদি ৭০ আ্যাম্পিয়ারের ব্যাটারি কিনতেন তাহলে ফ্যান ও বাল্ব জ্বালালে কোন সমস্যাই হোতো না
3099 views
Answered
চালানো যাবে। কতক্ষণ চালানো যাবে তা নির্ভর করবে বাতি ও ফ্যানের ওয়াট এর উপর। আপনি এদের ওয়াট উল্লেখ করেননি। যাইহোক ধরে নিলাম বাতি ৫ ওয়াট ফ্যান ১২ ওয়াট মোট ১৭ ওয়াট। ব্যাটারির ক্ষমতা ১২×৯ = ১০৮ ওয়াট। সুতরাং ফ্যান ও বাতি একসঙ্গে ব্যাবহার করলে চলবে ১০৮÷১৭ = ৬.৩৫ ঘন্টা। মানে প্রায় ৬ ঘন্টা চলবে।
3099 views
Answered