1 Answers

অনেকেই এই প্রশ্নের উত্তর জানে। কিন্তু 5 বাক্য কথাটা বলার কারণে সম্ভবত সবাই confused হচ্ছে। যাই হোক আমি উত্তর দিচ্ছি। 

কম্পিউটারের ভাষায় Peripheral বলতে ঐ সমস্ত Device বা যন্ত্রাংশগুলোকে বোঝাবে যেগুলো কম্পিউটারের অবিচ্ছেদ্য অংশ নয়। এগুলো না হলে হয়তো আমাদের পক্ষে কম্পিউটার চালানো সম্ভব না ও হতে পারে, কিন্তু এরা Computer Architecture এর মূল অংশ না। 

সাধারণত Input (কীবোর্ড, মাউস, স্ক্যানার) এবং Output (মনিটর, প্রিন্টার, প্রজেক্টর, স্পিকার) ডিভাইস গুলোকেই Peripheral হিসেবে ধরা হয়। 

ভেবে দেখুন এই ডিভাইসগুলোর কোনটাই কম্পিউটারের কাজ করতে লাগে না। এগুলো লাগে আপনি কম্পিউটারে ইনপুট দিতে আর তার থেকে ফলাফল পেতে। এই জন্যই বলা হয়েছে এরা মূল কম্পিউটারের অংশ না। 

অবশ্য আরেক ধরনের Peripheral আছে। এগুলো Storage Peripheral নামে পরিচিত। যেমন CD, DVD, ফ্ল্যাশ ড্রাইভ কিংবা অতিরিক্ত হার্ডডিস্ক। মূল হার্ডডিস্ক আর RAM কে আমি অবিচ্ছেদ্য অংশ বলেই মানি। কাজেই এই দুটোকে আমি Storage Peripheral বলতে পারছি না। 

ছবিতে দেখুন - 

image

আশা করি আপনার উত্তর পেয়েছেন। ধন্যবাদ। 

3555 views Answered

Related Questions

Next steps