একদিন এক ঢাবির ছাত্রককে বললাম, তুমি মহাখালি কি দিয়ে গিয়েছিলে? সে বলল, পাবলিক বাসে চড়ে।পাবলিক অর্থ সরকারি হলে, বুঝে নেব সে ঢাবির বাসে গিয়েছিল। কিন্তু পরে সে বুঝিয়ে বলল লোকাল বাসে গিয়েছিল। 

এখানে পাবলিক(public) অর্থ কি বুঝব?
2644 views

1 Answers

Governmental এর সোজা বাংলা হল সরকারি বা সরকারের সাথে সম্পর্কিত। 

আর আমার জানামতে Public Varsity আর Public Bus দুটো কিন্তু এক অর্থে বলা যায় না। প্রথমটির অর্থ হল সরকারি। কিন্তু Public এর আরেকটা অর্থ হল জনগণ। Public Bus যখন বলবে তখন বুঝতে হবে এটা 8/12/15 নম্বর বাসের মত। যেগুলো সাধারণত নির্দিষ্ট রুটে রেট করা ভারার মাধ্যমে জনসাধারণের পরিবহণ চাহিদা পূরণ করে। 

আর Local বাস বলতে আমারা সাধারণত যা mean করি সেটা হল একটা বাস যেটা 7 কি:মি: যেতে 14 যায়গাতে বিরতি দিবে। লোক পেলে এমন ভাবে তুলবে যে আপনি আপনার stoppage এ নামতে পারবেন না।  

Public varsity র সিংহভাগ খরচ সরকার দেয়। কিন্ত public bus এর যাতায়াতের পুরো খরচ যাত্রীদেরকেই বহন করতে হবে। 

Public এর একটা মানে হল সরকার। যেমন Public holiday বা সরকারি ছুটি। আরেকটা মানে হল জনগন। যেমন Public bus. এটা বুঝলেই আপনি confused হবেন না। 

আর public bus লোকাল, সিটিং অথবা ডিরেক্ট সার্ভিস হতে পারে। আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ।

কোন ভুল তথ্য কারো চোখে পড়লে ধরিয়ে দেবার অনুরোধ করছি।

2644 views

Related Questions