মুদ্রা সংকোচন ও মুদ্রাস্ফীতি কি?
মুদ্রা সংকোচন ও মুদ্রাস্ফীতি কি ??
ব্যাখ্যা সহ বলবেন দয়া করে
2 Answers
মুদ্রা সংকোচন হলো মুদ্রাস্ফীতির ঠিক বিপরীত ধারণা বা অবস্থা। যখন দেশে দ্রব্যসামগ্রীর জোগান অপেক্ষা অর্থের জোগান কম হয়, তখন দামস্তর ক্রমাগত ও অব্যাহতভাবে হ্রাস পেতে থাকে। দামস্তর হ্রাসের এই প্রবণতাই অর্থনীতিতে মুদ্রা সংকোচন হিসেবে বিবেচিত। অধ্যাপক স্যামুয়েলসনের মতে, 'মুদ্রা সংকোচন বলতে এমন অবস্থা বোঝায়, যখন অধিকাংশ দ্রব্যসামগ্রীর মূল্য ও উৎপাদন ব্যয় হ্রাস পেতে থাকে।' অর্থনীতিবিদ পল আইনজিগের মতে, 'মুদ্রা সংকোচন হলো এমন একটি ভারসাম্যহীন অবস্থা, যেখানে দামস্তরের নিম্নগতির প্রতিক্রিয়া হিসেবে অর্থনৈতিক শক্তি সংকুচিত হয়ে আসে।' সুতরাং বলতে পারি, যখন কোনো দেশে দ্রব্যসামগ্রীর জোগান অপেক্ষা অর্থের জোগান কম হয় এবং দামস্তর ক্রমান্বয়ে হ্রাস পায় তখন তাকে মুদ্রা সংকোচন বলে। সাধারণত মুদ্রাস্ফীতি বলতে দ্রব্যমূল্যের দীর্ঘকালীন ঊর্ধ্বগতিকে বোঝায়। উৎপাদন বৃদ্ধি না পেয়ে অর্থের জোগান বৃদ্ধি পেলে এ রকম হয়। যদি দ্রব্যসামগ্রীর জোগান বৃদ্ধি না পেয়ে অর্থের জোগান বৃদ্ধি পায়, তবে মুদ্রার অর্থের ক্রয়ক্ষমতা হ্রাস পায়, দ্রব্যমূল্য বৃদ্ধি পায়। অর্থের ক্রয়ক্ষমতা হ্রাস পাওয়ার এ রকম প্রবণতাকে মুদ্রাস্ফীতি বলা হয়। অধ্যাপক গ্রেগরি বলেন, 'ক্রয়ক্ষমতার অস্বাভাবিক পরিমাণ বৃদ্ধিকেই মুদ্রাস্ফীতি বলা যায়।' অধ্যাপক পিগুর মতে, 'যখন আয় উৎপাদনশীল কার্য অপেক্ষা আর্থিক আয় অধিক হারে বৃদ্ধি পায় তখনই মুদ্রাস্ফীতি দেখা দেয়।' সুতরাং বলা যায়, দ্রব্যসামগ্রীর জোগানের তুলনায় অর্থের প্রচলন বৃদ্ধি পাওয়ার ফলে দামস্তর ক্রমাগত বৃদ্ধি পেতে থাকে। একেই অর্থনীতিতে মুদ্রাস্ফীতি বলে।
মুদ্রাস্ফীতিঃ মুদ্রাস্ফীতি বলতে দ্রব্যমূল্যের দীর্ঘকালীন ঊর্ধ্বগতিকে বোঝায়। উৎপাদন বৃদ্ধি না পেয়ে অর্থের জোগান বৃদ্ধি পেলে এই রকম হয়। যদি দ্রব্যসামগ্রীর জোগান বৃদ্ধি না পেয়ে অর্থের জোগান বৃদ্ধি পায়, তবে মুদ্রার অর্থের ক্রয়ক্ষমতা হ্রাস পায়, দ্রব্যমূল্য বৃদ্ধি পায়। অর্থের ক্রয়ক্ষমতা হ্রাস পাওয়ার এ রকম প্রবণতাকে মুদ্রাস্ফীতি বলে।
মুদ্রা সংকোচনঃ মুদ্রা সংকোচন হলো মুদ্রাস্ফীতির ঠিক বিপরীত ধারণা বা অবস্থা। যখন দেশে দ্রব্যসামগ্রীর জোগান অপেক্ষা অর্থের জোগান কম হয়, তখন দামস্তর ক্রমাগত ও অব্যাহতভাবে হ্রাস পেতে থাকে। দামস্তর হ্রাসের এই প্রবণতাই অর্থনীতিতে মুদ্রা সংকোচন হিসেবে বিবেচিত।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy