2 Answers

রাজনৈতিক নিরপেক্ষতা Political Neutrality আধুনিক লোক প্রশাসনে " রাজনৈতিক নিরপেক্ষতা " একটি সাম্প্রতিক ধারণা বলে মনে হলেওএর চর্চা বা অধ্যয়ন কোন নতুন বিষয় নয়।বিশেষত বিশ্বব্যাপী গণতন্ত্রায়নের পাশাপাশি ধারণাটি জোরদার ভাবে প্রশাসনে স্থান করে নিয়েছে। গণতন্ত্রের চর্চার সাথে সাথে রাজনৈতিক নিরপেক্ষতা প্রসঙ্গটিও অনিবার্যভাবে এর প্রশাসনের সাথে সমান্তরাল ভাবে এসে যায়। রাজনৈতিক নিরপেক্ষতার সংজ্ঞা : রাজনৈতিক নিরপেক্ষতা সম্পর্কিত ধারণাটি একটি জটিল বিষয়।তাই এর সংজ্ঞা নির্ধারণ বা অল্প কথায় একে প্রকাশ করা বা ব্যাখ্যা করা সম্ভব নয়।বিভিন্ন রাজনীতী বিশারদ বা প্রশাসন বিজ্ঞানী এ নিয়ে গবেষণায় ব্রতী হয়েছেন।তারা বিষয়টির অত্যন্ত গভীরে প্রবেশ করে এর অর্থ, ব্যাখ্যা পর্যালোচনা করেছেন। সাধারণ অর্থে: শাব্দিক অর্থগত দিক দিয়ে রাজনৈতিক নিরপেক্ষতা বলতে রাজনীতিতে নিরপেক্ষ থাকার রীতি কে বুঝায়। মূল সংজ্ঞা : বিশেষত রাজনৈতিক নিরপেক্ষতা বিষয়টি সরকারি প্রশাসনের নিরপেক্ষতাকেই বুঝায়।

4838 views Answered

একটি আদর্শ  জাতিকে মানব সমাজের কেন্দ্রীয় অবস্থানে স্থাপন করা, এবং অন্যান্য সামাজিক ও রাজনৈতিক আদর্শকে জাতিগত অাদর্শের পরে স্থান দেওয়াকে রাজনৈতিক নিরপেক্ষতা বলে।

4838 views Answered

Next steps