এর নিয়ম বিস্তারিত বর্নণা?
5019 views

3 Answers

প্রথমে পরমাণুর ইলেকট্রন সংখ্যা জানতে হবে।
তারপর শক্তিস্তর ও উপশক্তিস্তর সম্বন্ধে ধারণা থাকতে হবে।
শক্তিস্তর সাধারণত ৭ টি, এগুলোকে উর্ধ্বক্রমাণুসারে K, L, M, N.... দ্বারা অভিহিত করা হয়। ইলেকট্রন বিন্যাসে 1, 2, 3, 4.... হিসেবে লেখা হয়।

উপশক্তিস্তর ৪ টি, s p d ও f..... এগুলোতে যথাক্রমে ২, ৬, ১০ ও ১৪ টি ইলেকট্রন থাকতে পারে।

এর মধ্যে ১ নং শক্তিস্তরে একটি উপস্তর থাকে, ২ নং এ দুইটি, ৩ নং এ তিনটি এবং বাকিগুলোতে ৪ টি করে থাকে।

একটি উদাহরণ দেখা যাক-  সালফার (S), এর ইলেকট্রন সংখ্যা ১৬ টি। তাহলে ইলেকট্রন বিন্যাস: 1s2, 2s2, 2p6, 3s2, 3p4
লক্ষ্য করুণ, প্রথম শক্তিস্তর পূর্ণ করে ক্রমান্বয়ে ইলেকট্রন বিন্যাসিত হয়েছে।
প্রথন স্তরে 2টি, দ্বিতীয় স্তরে ২+৬ = ৮ টি, তৃতীয় স্তরে ২+৪ = ৬ টি ইলেকট্রন রয়েছে। এখানে 3p6 হয়নি কারন মোট ইলেকট্রন সংখ্যা ছিলো ১৬ টি, তৃতীয় শেলের p উপস্তরের জন্য ৪ টি ইলেকট্রনই বাকি ছিলো।


ইলেকট্রন প্রবেশের পূর্ণ ধারাটি হলো:
1s, 2s, 2p, 3s, 3p, 4s, 3d, 4p, 5s, 4d, 5p, 6s, 4f, 5d, 6p, 7s, 5f, 6d
ধারাটি উল্টোপাল্টা কেনো তা উপরের ক্লাসে বুঝতে পারবেন, একে হুন্ডের নীতি বলে। উপরোক্ত ধারা অনুসারেই ইলেকট্রন বিন্যাস করবেন। তবে বিন্যাস লেখার সময় সিরিয়ালি লিখবেন।

আপনার সুবিদার্থে আরেকটি উদাহরণ দিলাম:
 Sc, (21) - 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 3d1, 4s2
আমরা যদি একটানা ইলেকট্রন বসাতাম তাহলে 3d3 লিখলেই হতো, কিন্তু উপরের ধারা অনুযায়ী আগে 4s এ ইলেকট্রন প্রবেশ করে তারপর ৩d তে এসেছে।


কিছু ব্যতিক্রম আছে। কখনো যদি দেখেন শেষে 4s2 আর তার আগে 3d4 থাকে তাহলে 4s থেকে একটি ইলেকট্রন 3d তে পাঠিয়ে দিতে হবে। অর্থাৎ 3d5, 4s1 হবে। অর্থাৎ শেষ ও তার আগের স্তর অর্ধেক পূর্ণ করা সম্ভব হলে এরকমটা হবে।

This answer was originally given by SM Sumon

5019 views

 মনে করেন, আপনার বন্ধুদের একটা গ্রুপ আছে । সেই গ্রুপটায় আপনি সহ আছেন মোট ১৫ জন । আপনারা সবাই মিলে কক্সবাজার বেড়াতে গেলেন । হোটেলে উঠার পর দেখা গেলো, আপনারা যে কয়টি রুম ভাড়া নিয়েছেন, সবগুলো একই মাপের নয়; কোনোটা বড় কোনোটা ছোট । যে রুমটা সবচাইতে ছোট, সেই রুমে সর্বোচ্চ ২ জন থাকা যায় । আপনারা চাইলেও চাপাচাপি করে ২ জনের বেশি থাকতে পারবেন নাহ । সবচেয়ে বড় যে রুমটা, ওটায় থাকতে পারবেন সর্বোচ্চ ৮ জন । আপনি-আপনার বন্ধুদের যদি আমি ইলেক্ট্রনের সাথে তুলনা করি, তবে হোটেলের রুমগুলো হলো পরমাণুতে ইলেক্ট্রনের কক্ষপথ বা অর্বিটাল । এই ইলেক্ট্রনগুলো পরমাণুর অভ্যন্তরে কক্ষপথগুলোতে কীভাবে বিন্যস্ত থাকে, তাই হলো সেই পরমাণুর ইলেক্ট্রন বিন্যাস । আণবিক পদার্থ বিজ্ঞান এবং কোয়ান্টাম রসায়ন অনুযায়ী ইলেক্ট্রন বিন্যাস হচ্ছে কোন পরমাণুতে ইলেক্ট্রনের সজ্জা । ইলেক্ট্রন নির্দিষ্ট সম্ভাব্য এলাকা জুড়ে পরিভ্রমণ করে যা অর্বিটাল নামে পরিচিত । এই অর্বিটালগুলোর আকৃতি এবং ইলেক্ট্রন ধারণক্ষমতা নিউক্লিয়াস থেকে অর্বিটালের দূরত্বের উপর নির্ভর করে বিভিন্ন হয় । প্রতিটি অর্বিটালের সর্বোচ্চ ইলেক্ট্রন ধারণ ক্ষমতা নির্দিষ্ট । পরমাণুর কোন অর্বিটালে কতটি করে ইলেক্ট্রন অবস্থান করবে তা আউফবাউ নীতি অনুযায়ী নির্ধারিত হয় । কোন পরমাণুর অর্বিটালগুলোতে কতটি করে ইলেক্ট্রন রয়েছে তা বিশেষ উপায়ে প্রকাশিত রূপই হচ্ছে ইলেক্ট্রন বিন্যাস । পরমাণুর ইলেকট্রন বিন্যাসের উপরে ঐ পরমাণুর যোজনী নির্ভর করে । আকৃতি এবং ইলেক্ট্রন ধারণ ক্ষমতা অনুযায়ী অর্বিটালগুলোকে যথাক্রমে ইংরেজি বর্ণ s,p,d,f দ্বারা নির্দেশ করা হয় । প্রতিটি অর্বিটালের শক্তিমাত্রা নির্দিষ্ট । ইলেক্ট্রন এক শক্তিমাত্রার অর্বিটাল থেকে অন্য শক্তিমাত্রার অর্বিটালে লাফ দিতে পারে । এর ফলে ফোটন নামের একপ্রকার কোয়ান্টাম শক্তি কণার নিঃসরণ ঘটে । মৌলসমূহে ইলেক্ট্রন বিন্যাসের ক্রম উপরের চিত্রে দেখানো হলো । উদাহরণ হিসেবে নিচে কয়েকটি মৌলের ইলেক্ট্রন বিন্যাস দিলাম । H (1) ⇒ 1s1 He (2) ⇒ 1s2 C (6) ⇒ 1s2 2s2 2p2 O (8) ⇒ 1s2 2s2 2p4

5019 views
ইলেকট্রন বিন্যাসের নিয়ম:
1s 2s 2p 3s 3p 3d 4s 4p 4d 4f 5s 5p 5d 5f 6s 6p 6d 7s 7p
s উপস্তরে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা 2 টি, p উপস্তরে 6 টি, d উপস্তরে 10 টি এবং d উপস্তরে 14 টি।
তবে ইলেকট্রন প্রথমে নিম্ন শক্তিসম্পন্ন উপস্তর আগে পূর্ণ করে:
1s
2s 2p
3s 3p 3d
4s 4p 4d 4f
5s 5p 5d 5f
6s 6p 6d
7s 7p

ইলেকট্রনের অরবিটালসমূহের শক্তিক্রম:
1s<2s<2p<3s<3p<4s<3d<4p<5s<4d<5p< 6s<4f<5d<6p<7s<5f<6d<7p<8s

ইলেকট্রন এই শক্তির ক্রমানুযায়ী এক শক্তিস্তর থেকে অপর শক্তিস্তরে গমন করে। প্রথমে 1s তারপর 2s 2p তারপর 3s 3p তারপর 4s তারপর 3d এভাবে শক্তির ক্রমানুযায়ী বিন্যস্ত হবে।
কিছু ব্যতিক্রম রয়ছে যেমন সমসশক্তিসম্পন্ন অরবিটালসমূহ অর্ধপূর্ণ বা সম্পূর্ণরূপে পূর্ণ হলে সে ইলেকট্রন বিন্যাস অধিকতর সুস্থিতি অর্জন করে। 

np3,nd5 , nf7 অথবা, np6, nd10 , nf14 সবচেয়ে সুস্থিত হয়।

এরই ফলে Cu(29) এর ইলেকট্রন বিন্যাসে 3d9 4s2 ব্যতিক্রম ঘটে।
Cu(29) এর ক্ষেত্রে 3d10 4s1 ইলেকট্রন বিন্যাস অধিকতর স্থায়ী হয়।
এখানে s অরবিটালের একটি ইলেকট্রন d অরবিটালে যায় এবং d অরবিটালকে পূর্ণ করে ও s অরবিটালকে অর্ধপূর্ণ করে। যার ফলে এই ইলেকট্রন বিন্যাস অধিকতর স্থিতিশীল অর্জন করে।
5019 views

Related Questions