6 Answers

যত বেশি সময় সম্ভব হাসার চেষ্টা করুন । Friends দের সময় কাটানোর চেষ্টা করুন । আশা করি friends দের সাথে থাকলে মজা হাসি তো হবেই ,আর হাসিই হ মন ভালো রাখার সেরা উপায় ।

3190 views Answered

১.  নতুন কিছু করুন

নেতিবাচক ভাবনা থেকে বেরিয়ে যান। নতুন কিছু করুন। জিমে ভর্তি হোন বা রান্নার ক্লাসে ভর্তি হোন। আগামীকাল সকালে উঠে নতুন কী করবেন তাঁর পরিকল্পনা করুন।

২. বিচ্ছিন্ন হোন

এক বা দুই মিনিটের জন্য সামাজিক যোগাযোগের মাধ্যম থেকে বিছিন্ন হয়ে যান।

৩. গান গাইতে পারেন

দ্রুত মন ভালো করতে গেয়ে উঠতে পারেন পছন্দের কোনো গান। গ্যারান্টি দিচ্ছি, মন ভালো হয়ে যাবে।

৪. সাহায্য করুন

অন্যকে সাহায্য করুন। পরিবারের সদস্যদের কাজে সাহায্য করুন বা বন্ধুদের কাজে সাহায্য করুন।

৫. রাঁধুন

বেশি মন খারাপ লাগলে রাঁধতেও শুরু করতে পারেন। অনেক সময় রান্না করাও আপনার মেজাজকে ভালো করে দিতে পারে।

৬. হাসুন

হয়তো হাসার মতো পরিস্থিতি নেই, তবু চেষ্টা করুন হাসার। হাসি কখনো কখনো চাপ কমাতে সাহায্য করে, মেজাজ ভালো রাখে, বিষণ্ণতাকেও দূরে রাখে। তাই হাসুন।

3190 views Answered

-মন খারাপ হলেই চকলেট খান। চকলেটের কিছু বিশেষ উপাদান মন ভালো করতে বিশেষ ভাবে সহায়ক। -যারা চকলেট খেতে পারেন না, তাঁরা একটি কলা খেয়ে ফেলুন। অবিশ্বাস্য হলেও সত্যি যে কলা মন ভালো করতে ভীষণভাবে সহায়ক। -তীব্র মানসিক চাপ কম করতে ও মন ভালো করতে দীর্ঘ সময় নিয়ে গোসল করুন। স্পা করাতে পারলে সবচাইতে ভালো। সেটা না হলেও ক্ষতি নেই। নিজের ঘরেই পানিতে এসেনশিয়াল অয়েল মিশিয়ে, ভালো করে চুল শ্যাম্পু করে, নিজেকে পরিষ্কার-পরিছন্ন করে শাওয়ার সেরে নিন। পানিরও জাদুকরী ক্ষমতা আছে মন ভালো করার। -বাড়িতে কুকুর-বেড়াল থাকলে তাঁদের সাথে খেলা করুন। -সুন্দর করে সেজেগুজে তৈরি হয়ে কিছু ছবি তুলে ফেলুন। এই বিষয়টি আপনার আত্মবিশ্বাস ফিরিয়ে দেবে। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় আপলোডও করে দিতে পারেন। সবাই লাইক দিলে দেখবেন ভালো লাগছে। -অনেক বন্ধু একত্রে আছে, এমন কোথাও আড্ডা দিতে যান বা ঘুরে আসুন সবার সাথে। ভিড়ের মাঝে মন খারাপ ভালো হয়ে যাবে মুহূর্তেই। -এমন কোন একটি কাজ শেষ করে ফেলুন যা অনেকদিন যাবত করবো করবো করেও করা হচ্ছিল না। -গান শুনুন কয়েকটি। -কটি লিস্ট বানিয়ে ফেলুন নিজের জীবনের দারুণ দিকগুলো নিয়ে। -খুব মন ভালো ও হাসিখুশি, এমন কারো সাথে সময় কাটান। -একটি কমেডি মুভি দেখে ফেলুন। -এক গ্লাস দুধ পান করে ফেলুন। দুধেরও আছে কলা ও চকলেটের মত মন ভালো করার ক্ষমতা। একটি দারুণ মিল্কশেক উপভোগ করুন নিজের সাথেই। -কিছু কেনাকাটা করুন। ছোট জিনিস হলেও কিছু কিনুন। -হাঁটতে বা ব্যায়াম করতে বেরিয়ে যান। মনের চাপ কমে যাবে একদম। -ঘুমিয়ে পড়ুন। ঘুম ভাঙার পর অনেকটাই ভালো লাগবে, কমে আসবে কষ্টের তীব্রতা। -ফুলের গন্ধ নিন। বাড়িতে গাছপালা থাকলে সেগুলোর সাথে সময় কাটান। প্রয়োজনে ফুল কিনে আনুন। -সঙ্গীর সাথে মিলিত হন। যৌন মিলন মন ভালো করতে দারুণ কার্যকর। -একটি ভালো রেস্তরাঁয় গিয়ে পেটপুরে খেয়ে আসুন। সাথে অবশ্যই প্রিয় কাউকে রাখবেন।

3190 views Answered

পরিবারের সাথে সময় কাটান, বাচ্চাদের সাথে খেলাধুলা ও গল্প করুন, সবসময় হাসি- খুশি থাকুন ইত্যাদি।

3190 views Answered

মন ভালো রাখার অন্য তম মাধ্যম হলো

কাছের বন্ধু থাকা।

মন খারাপ এর সময় একা একা ঘরে বসে না থেকে

বন্ধুদের সাথে আড্ডা দিলে মন ভালো হয়ে যায়।

বন্ধুদের মধ্যে যদি রসিক বন্ধু থাকে তাহলে তো

কোন কথাই নাই।

ধন্যবাদ 

3190 views Answered

নিজেকে চিন্তামুক্ত রেখে বিনোদনেরর সাথে জীবনযাপন করুন। সবসময় মন ভালো থাকবে। খারাপের দিকে কখনও নিজেকে জড়াবেন না।

3190 views Answered

Related Questions

Next steps