1 Answers
১) এজাহার (FIR) হিসাবে রুজু অথবা ২) সাধারণ ডায়েরী (General Diary) হিসাবে অন্তর্ভুক্তি। এইক্ষেত্রে যে সকল অপরাধগুলো আমলযোগ্য অপরাধ সেগুলো এজাহার হিসাবে রুজু করে। আর আমলঅযোগ্য অপরাধগুলো সাধারণ ডায়েরী হিসাবে অন্তর্ভূক্ত করে। এইবার দেখা যাক, থানায় এজাহার বা ডায়েরী রুজু হওযার পর কিভাবে তা মামলায় পরিনত হয়। কোন অভিযোগ এজাহার হিসাবে রুজু হওয়ার পর থানা কতৃপক্ষ নিজেরাই তদন্ত শুরু করতে পারে। কিন্তু আমলঅযোগ্য অপরাধের বিষয়ে ডায়েরী হওয়ার পর তা তদন্তের জন্য ম্যাজিষ্ট্রেটের অনুমতি লাগে। একটা মামলা এজাহার হিসাবে রুজু হওয়ার পর থানা কতৃপক্ষ এজাহারের কপি সংশ্লিষ্ট ম্যাজিষ্ট্রেট আদালতে পাঠিয়ে দেয়। সেখানে থানা কতৃপক্ষের মামলা একটি রেজিষ্ট্রারে অন্তর্ভুক্ত করা হয়। যে রেজিষ্ট্রারে অন্তর্ভুক্ত করা হয় তার নাম General Registrar (সংক্ষেপে G.R)। আর একটা নম্বর দেওয়া হয়। তখন থেকেই এই মামলাটা G.R মামলা হিসাবেই পরিচিত হয়। এই মামলায় তদন্তকারী কর্মকর্তা অভিযোগের সত্যতা পেলে চার্জশীট দাখিল করে। অন্যদিকে সাধারণ ডায়েরী বিষয়ে তদন্ত করার জন্য ম্যাজিষ্ট্রেটের নিকট অনুমতি পাওয়ার পর তদন্তকারী কর্মকর্তা যদি ঘটনার সত্যতা পায় তাহলে ম্যাজিষ্ট্রেটের কাছে একটা রিপোর্ট দাখিল করে। তার নাম প্রসিকিউশন রিপোর্ট। ম্যাজিষ্ট্রেট এই রিপোর্ট গ্রহন করার পর তা মামলা হিসাবে আলাদা একটা রেজিষ্ট্রারে অন্তর্ভূক্ত করা হয়। এইটার নাম Non-General Registrar (সংক্ষেপে Non G.R)। মামলাগুলো Non G.R মামলা হিসাবে আদালতে পরিচালিত হয়।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy