প্রখর সূর্যের তাপে কোন গাছের পাতা গরম না হওয়ার কারণ কি?

সচরাচর দেখা যায় সূয্যের তাপে মাটি,পানি,বায়ু প্রভূতি গরম হলেও গাছের পাতা হয় না।এ পেছনে যে রাসায়নিক কারণ লুকায়িত আছে তা বিশ্লেষণ করলে ভালো হয়।
2524 views

1 Answers

উত্তরঃ

উদ্ভিদ তার মূল দিয়ে পানি শোষণ করে থাকে এবং পানিই কান্ড, শাখা প্রশাখা, পাতা ও অন্যান্য বায়বীয় অঙ্গে স্থানান্তরিত হয়। পাতায় পৌছাবার পর পানি জাইলেম টিস্যু থেকে বের হয়ে পাতার সব কোষে ছড়িয়ে পড়ে। স্পঞ্জি প্যারেনকাইমা কোষসমুহের বহিঃপৃণ্ঠ সালোকসংশ্লেষণের প্রয়োজনীয় কার্বন-ড্রাই অক্সাইড শোষণের জন্য সব সময় ভিজা থাকে। এজন্য প্রখর সূর্যের তাপে গাছের পাতা গরম হয় না।

2524 views Answered

Related Questions

Next steps