1 Answers

খিযির (আঃ) এর আসল নাম কি? এ সম্পর্কে আলিম গণের মধ্যে যথেষ্ট মতভেদ আছে।

আবু হাতিম (রঃ) বলেন, আমার উস্তাদ আবু উবায়দাহ (রঃ) বলেছেন, আদম সন্তানদের মধ্যে দীর্ঘতম আয়ুর অধিকারী হচ্ছেন খিযির (আঃ)। আর তাঁর নাম হচ্ছে খাযরুন ৷ 

ইবন কুতায়বা তাঁর মাআরিফ গ্রন্থে উল্লেখ করেছেন যে, খিযির (আঃ) এর নাম বালিয়া

কেউ কেউ বলেন, তাঁর নাম  ঈলীয়া ইবন মালকান 

ইসমাঈল ইবন আবু উয়ায়েস (রঃ) বলেন, আমাদের জানা মতে খিযির (আঃ) এর নাম হচ্ছে মামার ইবন মালিক ৷

আবার কেউ কেউ বলেন, খিযির (আঃ) এর নাম হচ্ছে খাযিরুন ইবন আমীয়াইল ।  

কেউ কেউ বলেন, তাঁর নাম আরমীয়া ইবন খলকীয়া ৷ 

আল্লাহ তা'আলাই অধিক পরিজ্ঞাত ৷

(আল বিদায়া ওয়ান নিহায়াঃ প্রথম খন্ড, 720 পৃষ্ঠা )

4713 views