নবীজি স: কে স্বপ্নে দেখার শর্ত এবং ব্যাখ্যা কি?
1 Answers
প্রিয় প্রশ্নকর্তা! আপনার কাজের বিবরণ পেয়ে অনেক খুশী হলাম। আসলে ঘুমে ক্ষেত্রে আপনার যে কর্মপন্থা সেটা অনেক প্রশংসনীয়। আপনার জীবন আরো কল্যাণময় হোক। যাহোক, আপনার প্রশ্নের উত্তর হলো- কেউ যদি স্বপ্নে রাসূল সা.কে দেখেছে বলে মনে হয়। তাহলে সে সত্যিকারে রাসূল সা.কেই দেখতে পায়। কারণ হাদীসে এসেছে, কেউ যদি স্বপ্নে আমাকে দেখে। তবে সে সত্যিই আমাকে দেখে। কারণ শয়তান আমার আকৃতি ধারণ করতে পারে না। আর স্বপ্নেযোগে কেউ রাসূল সা.কে দেখলে তার মনের প্রবল ধারনাই এটার প্রমাণ যে সে রাসূল সা.কে দেখেছে। কারণ এ যুগের কেউ তো রাসূল সা.কে দেখেনি। তাই তিনি কেমন সেটা জানা অসম্ভব। আর রাসূল সা. কর্তৃক ঝর্ণা থেকে পানি দান করার দ্বারা উদ্দেশ্য হলো আপনার স্বামী একজন নেককার মানুষ। এবং আপনি যেন তাকে মূল্যায়ন করেন। মহান আল্লাহ আপনাদের উভয়কে কবূল করুন। আমীন।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy