2 Answers
অস্ট্রিয়ান অর্থনীতিবিদ ফ্রেডরিক ভন উইজার এর সময় হতে সুযোগ ব্যয় ধারণাটি মূল্যের প্রান্তিক তত্ত্বের কাঠামো হিসেবে ব্যবহৃত হচ্ছে। সুযোগ ব্যয় হচ্ছে কতিপয় ব্যয় পরিমাপের একটি পদ্ধতি। একটি প্রকল্পের কিছু চিহ্নিত ও যোগকৃত ব্যয় ছাড়াও একজন একই পরিমানের অর্থ ব্যয় করার সঠিক বিকল্প পথও বাছাই করতে পারে। পরবর্তী সঠিক বিকল্পের বিগত মুনাফা হচ্ছে মুল পছন্দের সুযোগ ব্যয়।
3445 views
Answered
মনে করুন, আপনার কিছু পরিমান জমি আছে, যেখানে আপনি পঁচিশ মন ধান অথবা পনের মন পাট উৎপাদন করতে পারেন। এমতাবস্থায় ঐ জমিটিতে পঁচিশ মন ধান উৎপাদনের অর্থ হলো পনের মন পাট উৎপাদন। অর্থাৎ পনের মন পাট উৎপাদন কে আপনি পঁচিশ মন ধান উৎপাদনের সুযোগ ব্যয় বলতে পারেন। সংক্ষেপে বলতে গেলে আপনার প্রতিষ্ঠানে উৎপাদিত পন্য সমুহের মধ্যে যে কোন একটি পন্যের এক একক (সেটা হতে পারে এক কেজি, এক মন, এক টন) উৎপাদনের জন্য ঐ দ্রব্যের সাথে সম্পর্কিত দ্রব্যের উৎপাদন যতটুকু ছেড়ে দিতে হয়, সেই ছেড়ে দেয়ার পরিমান কে ই সুযোগ ব্যয় বলে। আশা করি বুঝতে পেরেছেন।
3445 views
Answered
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy