ব্রিক কি?
2 Answers
ব্রিক এর অর্থ হচ্ছে ইট। আর অ্যান্ড্রয়েড ফোন বা Device ব্রিক করা মানে একে অনেকটা ইটে রূপান্তরিত করা। মূলত রুট বা এ জাতীয় Advance কাজ করার সময় অসাবধানবশতঃ ফোন ব্রিক হয়ে যেতে পারে। অধিকাংশ ক্ষেত্রে ব্রিক হওয়া ফোন ঠিক করা যায়। তবে হার্ড ব্রিক হলে সে ফোন ঠিক হওয়ার সুযোগ কমই থাকে। সাধারণত হার্ডওয়্যারে সমস্যা হলে, যেমন মাত্রাতিরিক্ত ওভারক্লকিং এর ফলে সিপিইউ অনেক গরম হয়ে বন্ধ হয়ে গেলে ফোন হার্ড ব্রিক হয়ে থাকে।
ব্রিক এর শাব্দিক অর্থ হল ইট।
আর মোবাইল চলে সফটওয়্যারের মাধ্যমে।
তো ব্রিক হওয়া মানে হল-
সফট জিনিসগুলো কঠিন হয়ে যাওয়া।
সহজ কথায়- ফোন অকার্যকর
হয়ে যাওয়াকে ব্রিক বলে।
ব্রিকড দুই প্রকার বলা যায়।
১, সফ্ট ব্রিক এবং ২, হার্ড ব্রিক।
ব্রিক অর্থাত তো জানেন - ইটা।
হার্ড ব্রিক বলা হয় যখন ফোনটা ইটা
হিসেবে ব্যবহার করা ছাড়া আর
কোনো উপায় থাকে না।
যদি আপনার ফোন কোনো
রকম সারা না দিয়ে থাকে,
এমন কি BIOS , রিকভারি বা
বুটলোডার এও ঢুকা যায় না বা
কোনো লাইট (চারজিং লাইট) পর্যন্ত
কাজ করে না, তখন হার্ড ব্রিক বলা যায়।
আর যদি ফোন বুটলোডার,
BIOS বা রিকভারি তে ঢুকতে পারে,
তাহলে এইটা সফট ব্রিক এবং
ঠিক করার উপায় সাধারণত থেকে থাকে।
কিন্তু এটাও মনে রাখতে হবে,
সফট ব্রিক মানেই না যে ঠিক করা যাবে।
আর অনেক সময় ফ্যাক্টরিতে পাঠিয়ে
হয়ত ওদের যন্ত্র দিয়ে ঠিক করতে হবে।
এটা নির্ভর করে কতটা ব্রিক হয়েছে, তার ওপর।
.
রুট করার পর এন্ড্রোয়েড ফোনে এডভান্স কাজ করার সময় অথবা ভুলবশত কোনো প্রয়োজনীয় সিস্টেম ফাইল ডিলিট হয়ে গেলে ফোন ব্রিক হতে পারে। আপনার ফোনে যদি কোনো কাস্টম রিকভারি (cwm or twrp) ইন্সটল করা থাকে এবং ফোন ব্রিক হওয়ার আগে যদি রমের ব্যাকআপ ফাইল নেওয়া থাকে তাহলে আপনি রিকভারি মুডে গিয়ে ব্যাকআপ ফাইলটি ইন্সটল করতে পারেন অথবা আপনার পছন্দ মত একটি কাস্টম রম ইন্সটল করে সমস্যার সমাধান করতে পারবেন। ফোনে কাস্টম রিকভারি ইন্সটলড না থাকলে কম্পিউটার ছাড়া সফটওয়্যার ফ্লাশ করা যায় না।
.
ব্রিক করলে ফোন চিরতরে নষ্ট হয় না।
বরং ফ্লাশ দিলে ঠিক হয়ে যায়।
রুট করার সময় সাধারণত ফোন ব্রিক করে না।
করলে পরে করে।
তবে করার সম্ভাবনা আছে।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy