1 Answers
সাইবার অপরাধ কার্যক্রমের অকাট্য বিবরন সহ, যুক্তিগত ব্যখ্যা যা বৈজ্ঞানিক পদ্ধতিতে সাংখ্যিক প্রমানাদি ( Digital Evidence ) জড়ো করে প্রক্রিয়াগত ভাবে অপরাধ বা অপরাধীকে সনাক্ত করে।
বাংলাদেশে এখনও সাইবার ফরেনসিক চালু হয়নাই তবে সরকারি ভাবে এর প্রতিষ্ঠায় চেষ্টা করা হচ্ছে। বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলে এবং কয়েকটি বিশ্ববিদ্যালয়ে এ ধরনের ল্যাব স্থাপন করা হবে। ইন্টারনেটে অপরাধ করলে অপরাধীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবেন ভ্রাম্যমাণ আদালত। সে জন্য সাইবার অপরাধের বিচারের বিষয়টি ভ্রাম্যমাণ আদালত আইনের আওতায় আনা হচ্ছে। একই সঙ্গে প্রণয়ন করা হচ্ছে সাইবার সিকিউরিটি গাইডলাইন ও তথ্য নিরাপত্তা পলিসি গাইডলাইন। সাইবার অপরাধ রোধে 'বাংলাদেশ কম্পিউটার সিকিউরিটি রেসপন্স টিম (বিডি-ক্রিস্ট)' নামে একটি কমিটি গঠন করা হয়েছে। এ কমিটিকে ন্যাশনাল কো-অর্ডিনেশন সেন্টার হিসেবে প্রতিষ্ঠা করা হবে। তারা আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার সঙ্গে সহযোগিতার ভিত্তিতে জাতীয় নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ সাইবার আক্রমণ পর্যবেক্ষণ, ব্লক প্রতিহতকরণ এবং যেকোনো হোস্টেড ওয়েবসাইটের মাধ্যমে বিভিন্ন সোশ্যাল নেটওয়ার্কিং সাইট পর্যবেক্ষণ করবে।
3471 views
Answered
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy