রাইটার বা লেখকদের কাজ কি?

Md Ariful Islam
বিএসসি(সিএসই), এমবিএ(মার্কেটিং)
সফটওয়্যার ইঞ্জিনিয়ার Bissoy.com
3335 views

1 Answers

রাইটার বা লেখক কথাটা শুনলেই কেমন জানি হুমায়ুন আহমেদ, জাফর ইকবাল কিংবা আনিসুল হকের কথা মনে আসে। এ কারনে আপনার মনে হতে পারে লেখক হতে হলে আপনাকে অনেক বই লিখতে হবে এবং সেগুলো যথাযথ ভাবে প্রকাশ করে পাঠকের কাছে পৌছাতে হবে। কিন্তু একজন ফ্রিল্যান্সার লেখক মানে এরকম কিছু না, যে শুধু বই লেখবে এবং সেগুলো প্রকাশ করবে। আপনার কাজের জন্য রয়েছে বিশাল এক ক্ষেত্র। আপনি বিভিন্ন বিষয়ে আর্টিকেল লিখতে পারেন, ব্লগ বা ফোরামের জন্য পোস্ট লিখতে পারেন, বিভিন্ন ওয়েব সাইটের পেইজের কন্টেন্ট লিখে দিতে পারেন, প্রডাক্টের রিভিউ দিতে পারেন কিংবা যে কোন টেকনিক্যাল ডকুমেন্ট বা আরো কিছুই আপনি লিখতে পারবেন। আমরা যদি কাজের জন্য বিশ্বসেরা ওয়ার্কিং প্লাটফর্মগুলো দেখি তাহলে দেখবো আমাদের ধারনাতীত নিবন্ধধিত রাইটার রয়েছে সেখানে। আর কাজের ক্ষেত্র তো ব্যাপক। চলুন এক নজরে পরিসংখ্যানটা একটু দেখে নেই।

Statistics of Writter In Different Platform
OdeskElanceGuru
263,700 জন রাইটার24,177 জন রাইটার180,000 জন রাইটার
3335 views Answered

Related Questions

Next steps