1 Answers
প্রত্যেক মানুষের একটি নাম আছে । এই নামটি তার পরিচয় বহন করে থাকে । ডোমেইন নেম অনেকটা মানুষের নামের মতই । ডোমেইন নেম এবং মানুষের নামের মদ্ধে পার্থক্য হচ্ছে মানুষের নাম ইউনিক নয় অর্থাৎ একটি নাম একাধিক মানুষের থাকে । কিন্তু ডোমেইন নেম সম্পূর্ণ ইউনিক অর্থাৎ একটি ডোমেইন পৃথিবীতে আর দ্বিতীয়টি নেই । ডোমেইন হচ্ছে একটি ওয়েবসাইট এর ঠিকানা । যার মাধ্যমে, ব্যবহারকারী আপনার ওয়েবসাইটটি খুঁজে পাবে । যেমন; www.bissoy.com একটি ডোমেইন নেম । ডোমেইন নেম এর পরিবর্তে আইপি এড্রেস ব্যবহার করা যায় । আইপি এড্রেস সাধারণত সংখ্যা দিয়ে প্রকাশ করা হয় । যেমন; 74.53.26.211 একটি আইপি এড্রেস । একটি ওয়েবসাইট এ বেশ কিছু অংশ থাকে । যেমন; https://www.bissoy.com একটি ডোমেইন নেম । এখানে, “http://” অংশটুকু হচ্ছে প্রোটোকল, “www.” হচ্ছে Hostname, “bissoy” হচ্ছে প্রতিষ্ঠানের নাম/ডোমেইন নেম/2nd Level Domain এবং “.com” অংশটুকু হচ্ছে ডোমেইন এক্সটেনশন । অর্থাৎ একটি সাইটের গঠনঃ প্রোটোকল//:ওয়েব.ডোমেইন নেম.ডোমেইন এক্সটেনশন ।