1 Answers
রিভার্স বায়াস অবস্থায় একটি ডায়োডে যে রেজিস্ট্যান্স পাওয়া যায় তাকে রিভার্স রেজিস্ট্যান্স বলে। রিভার্স রেজিস্ট্যান্স, প্রযুক্ত রিভার্স ভোল্টেজের ধরণ অনুযায়ী দুই ধরনের হতে পারে ১ডিসি রিভার্স রেজিস্ট্যান্স এবং ২ এসি রিভার্স রেজিস্ট্যান্স। আদর্শ ডায়োডের ক্ষেত্রে রিভার্স রেজিস্ট্যান্স অসীম হয় কিন্তু বাস্তবে খুব সামান্য পরিমান লিকেজ কারেন্টের জন্য ফরওয়ার্ড রেজিস্ট্যান্সে তুলনায় অনেক বেশী পরিমান রিভার্স রেজিস্ট্যান্স পাওয়া যায়। জার্মেনিয়াম ডায়োডের ক্ষেত্রে রিভার্স-টু-ফরওয়ার্ড রেজিস্ট্যান্সের অনুপাত=৪০০০০:১ এবং সিলিকনের ক্ষেত্রে তা ১০০০০০০:১।
2817 views
Answered