1 Answers
নাম শুনে অনেকটাই অনুমান করা যায় এই পিঁপড়া আমাদের পরিচিত পিঁপড়াগুলোর মতো নিরীহ নয়। পৃথিবীর সবচেয়ে বড় পিঁপড়া হিসেবে খ্যাতি পেয়েছে বুলেট পিঁপড়া। আমাজন রেইন ফরেস্টের এই পিঁপড়াগুলো অনেকটা দেখতে বোলতা বা ভিমরুলের মতো। এরা একাকী বসবাস করতে অনেক বেশি পছন্দ করে। সাধারণত এরা গাছের ভেতর বা গোড়ার দিকে বাসা বানায়। এরা আকারে বেশ বড়। বড় আকারের জন্য এদের হুলেও শক্তি বেশি। কামড়ালে অসম্ভব ব্যথা হয়। বুলেটবিদ্ধ হলে যেমন যন্ত্রণা হয় তার চেয়ে কম তো নয়ই- এ জন্য এদের বুলেট পিঁপড়া বলা হয়। হুলে বিষে ভর্তি থাকার কারণে বুলেট পিঁপড়াকে সবাই বেশ সমীহ করে চলে।
2504 views
Answered