1 Answers

কম্পিউটার নেটওয়ার্ক হল এমন একটি সিস্টেম যেখানে কমপক্ষে দুটি কম্পিউটার পরস্পরের সাথে যুক্ত থেকে রিসোর্স (তথ্য, হার্ডওয়ার) শেয়ার করে। সিস্টেমে অন্তর্ভুক্ত কম্পিউটারগুলো পরস্পরের সাথে তথ্য আদান-প্রদানের জন্য বিশেষ ডিভাইস এবং প্রটোকল ব্যাবহার করে যুক্ত হয়। নেটওয়ার্ক এ যুক্ত এক কম্পিউটারে রক্ষিত তথ্য অন্য কম্পিউটারে দেখা যেতে পারে বা শেয়ার করা যেতে পারে। একই সাথে এক কম্পিউটারের সাথে যুক্ত হার্ডওয়ার ডিভাইস যেমন- প্রিন্টার, সিডি-রম ড্রাইভ, স্ক্যানার, হার্ডডিস্ক ইত্যাদি অন্য কম্পিউটারের সাথে শেয়ার করা যায়। নেটওয়ার্কভুক্ত কম্পিউটারগুলোর মাঝে যোগাযোগ সাধনের জন্য হার্ডওয়ারের সাথে কিছু বিশেষ সফটওয়ারও দরকার হয়। অনেক আগে নেটওয়ার্ক অপারেটিং সিস্টেম এবং এই সফটওয়ারগুলো আলাদাভাবে ইন্সটল দিতে হত। তবে বর্তমানে বহুল ব্যবহৃত অপারেটিং সিস্টেমগুলোতে (উইন্ডোস, লিনাক্স, ম্যাক) এই সফটওয়ারগুলো বিল্ট-ইন অবস্থায় পাওয়া যায়।

3690 views Answered

Next steps