1 Answers

নেটওয়ার্কে বিভিন্ন ধরণের মিডিয়া ও কানেক্টর ব্যবহৃত হয়। বিভিন্ন ক্যাবলের মাধ্যমে ফিজিক্যালি কম্পিউটারগুলোকে পরস্পরের সাথে যুক্ত করা হয়। এসব তারের মধ্যে তামা বা কপার থাকে। বিভিন্ন ক্যাবল এর মধ্যে কো-এক্সিয়াল, টুইস্টেড পেয়ার ও ফাইবার অপটিক বহুল ব্যবহৃত ও জনপ্রিয়। আবার কোনরকম তার বা ক্যাবল ব্যবহার না করেও নেটওয়ার্ক তৈরি করা যেতে পারে। একে বলা হয় অয়্যারলেস নেটওয়ার্ক। যেমন মোবাইল বা WI-FI নেটওয়ার্ক। এসব নেটওয়ার্কে বিভিন্ন অয়্যারলেস মিডিয়া যেমন অয়্যারলেস রাউটার ব্যবহৃত হয়। তবে আমরা যে মিডিয়াই ব্যবহার করি না কেন, সেই মিডিয়াকে কম্পিউটার ও অন্যান্য ডিভাইসের সাথে যোগ করার প্রয়োজন পড়ে বিভিন্ন কানেক্টরের। বিভিন্ন কানেক্টরের মধ্যে রয়েছে- বিএনসি, আরজে-৪৫, এসএমএ, ফিডি ইত্যাদি। সাধারণত নেটওয়ার্কের ধরণ বিবেচনা করে মিডিয়া নির্বাচন করা হয়।

3341 views