1 Answers

ক্যামেরা ফ্ল্যাশ অন্ধকার জায়গায় বা, কম আলোতে ছবি তোলার জন্য জন্য অত্যন্ত অপরিহার্য। সচরারচর, ফোনে দুই ধরনের ক্যামেরা ফ্ল্যাশ দেখা যায়। এগুলো হল, লেড ফ্ল্যাশ ও জেনন ফ্ল্যাশ।



লেড ফ্ল্যাশ হল, লেড বা লাইট এমিটিং ডায়োড এর তৈরি ফ্ল্যাশ। বেশিরভাগ ক্যামেরা ফোনেই এটা ব্যবহৃত হয়।এটি কম শক্তি ব্যয়কারী এবং ফ্ল্যাশ ক্ষমতা জেনন ফ্ল্যাশ চেয়ে তুলনামূলকভাবে কম। কিন্তু, ইদানিং বাজারের সেরা স্মার্টফোন গুলোতে লেড ফ্লাশগুলো অনেক উন্নতি সাধন করেছে। ক্যামেরার লেড ফ্ল্যাশ ভিডিও লাইট (ভিডিওর সময় জ্বলন্ত লাইট) হিসেবে ব্যবহার করা যায়।



জেনন ফ্ল্যাশ হল অত্যন্ত তীব্র পূর্ণ-বর্ণালী উজ্জ্বল flash যা, সচরাচর পাওয়া মোবাইল ক্যামেরার ফ্ল্যাশ এর থেকে শক্তিশালী।জেনন ফ্ল্যাশ এর কনডেনসার প্রতি শটের পর চার্জ করা প্রয়োজন হয় এবং কখনও কখনও সহায়ক শক্তি সরবরাহের প্রয়োজন পরে। এর ফ্ল্যাশ সময়কাল খুবই ছোট, তাই ভিডিও আলো হিসাবে ব্যবহার করা যায় না। জেনন ফ্ল্যাশ এর শক্তি এটির চার্জ-আপে ব্যবহৃত কনডেনসারের আকারের উপর নির্ভর করে।

2906 views Answered

Related Questions

Next steps