1 Answers
জিপিএস (গ্লোবাল পজিশনিং সিস্টেম) হল উপগ্রহ নিয়ন্ত্রিত একটি দিকনির্দেশনা সিস্টেম যা পৃথিবীর উপর যে কোনো আবহাওয়ায় এবং যে কোন অবস্থানের অবস্থান এবং সময় সম্পর্কে বিভিন্ন তথ্য প্রদান করে। এটি জিপিএস সমর্থিত ডিভাইসের অবস্থান এবং শেয়ার কৃত তথ্য সনাক্ত করতে পারে। এর মাধ্যমে যেকেউ মানচিত্রে তার অবস্থান জানতে বা, কোন গন্তব্যে পৌঁছানোর সবচেয়ে সহজ পথ খুঁজে পেতে পারেন।
এজিপিএস বা অ্যাসিসটেড জিপিএস হচ্ছে জিপিএস প্রযুক্তির একটি সংস্কৃত প্যাকেজ যাতে প্রারম্ভকালিক উন্নতিকরন (improved-startup) এবং বিভিন্ন কর্মক্ষমতা বৃদ্ধি করা হয়েছে। বর্তমান যুগের অধিকাংশ স্মার্টফোনে এই সুবিধা রয়েছে।
গ্লনঅ্যাস হচ্ছে রাশান স্যাটেলাইট নির্ভর দিকনির্দেশনা সিস্টেম যা প্রধানত, রাশান ডিফেন্স কর্তৃক GPS এর পরিবর্তে ব্যবহৃত হয়। এটি সর্বসাধারণের ব্যবহারযোগ্য এবং এটি অনেক স্মার্টফোনে রয়েছে। এটি এর নির্ভুলতার জন্য জনপ্রিয়।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy