1 Answers
মূলধন বাজার: মূলধন বাজার বলতে একটি প্রাতিষ্ঠানিক কাঠামোকে বোঝায়, যা দীর্ঘকালীন ঋণ তহবিলের কারবার পরিচালনা করে। মূলধন বাজারে বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান দীর্ঘমেয়াদি ঋণের লেনদেনের কাজ করে থাকে। অর্থনীতিবিদ ডাডলি জি. লাকেটের মতে, ‘মূলধন বাজার দীর্ঘমেয়াদি ঋণের যেকোনো লেনদেনকে সম্পৃক্ত করে।’ এস এ মিনাইয়ের মতে, ‘মূলধন বাজার দীর্ঘমেয়াদি সম্পদ ও বন্ধকীপত্রের মতো মূলধন তহবিলের সংগ্রহ ও সংগ্রহকারীদের নিয়ে গঠিত বাজার।’ বিমা প্রতিষ্ঠান, বিনিয়োগ ট্রাস্ট, শিল্প ব্যাংক, পুঁজি বিনিয়োগ সংস্থা, স্টক এক্সচেঞ্জ প্রভৃতি মূলধন বাজারের সংগঠনকারী প্রতিষ্ঠান।
11160 views
Answered