1 Answers
অধিকাংশ ক্ষেত্রেই পতঙ্গ মধু আহরণকালে এক ফুলের পরাগরেণু অন্য ফুলে স্থানান্তর করে পরাগায়ন ঘটিয়ে থাকে। পতঙ্গের মাধ্যমে যে ফুলের পরাগায়ন ঘটে, তাদের পতঙ্গপরাগী ফুল বলে। সরিষা, তুলসী, অর্কিড, গোলাপ—এগুলো পতঙ্গপরাগী ফুল। ফুলের বর্ণ ও গন্ধে আকৃষ্ট হয়ে মধু সংগ্রহের জন্য ফুলে ঢোকার সময় পতঙ্গের দেহে পরাগরেণু লেগে যায়। এ পতঙ্গ মধু সংগ্রহের জন্য যখন একই প্রজাতির অন্য ফুলে ঢোকে, তখন এদের দেহে লেগে থাকা পরাগরেণু ওই ফুলের গর্ভমুণ্ডে লেগে পরাগায়ন ঘটায়।
3326 views
Answered
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy