3 Answers
“seotrainingbd.com” তার ব্লগে বলেছেন – -
SEO এর প্রধান উপাদান হচ্ছে কীত্তয়ার্ড।বিশ্বের অধিকাংশ ব্যবহারকারী তথ্য খোজার ক্ষেত্রে কোন কোন শব্দ ব্যবহার করে থাকেন। কম জনপ্রিয় কোন শব্দ যদি ত্তয়েবসাইটের ডোমেইন এ ব্যবহার করা হয় তা হলে এটি সার্চ করার সময় পিছিয়ে থাকবে। তাই সঠিক কী ব্যবহার করার জন্য গুগলেরই সাহায্য গ্রহণ করতে হবে। প্রতিযোগীর সংখ্যা কমিয়ে নিয়ে আসার জন্য সঠিক শব্দ নির্বাচন করতে হবে। তাই গুগলের adwords ব্যবহার করে কোন শব্দ কতজন ব্যবহার করছে তার একটি হিসাবনিকাশ পাত্তয়া যায়।প্রতিমাসে যে পরিমানে সার্চ হয়েছে কিন্তু প্রতিযোগীর সংখ্যা কম এমন সকল শব্দ ব্যবহার করে সাইট নির্মাণ করলে সহজেই কাঙ্খিত ফল পাত্তয়া যায়। গুগলে mediafire movies লিখে সার্চ দেত্তয়া হলে এর প্রতিযোগির সংথ্যা দেখা যাচ্ছে অনেক। কিন্তু একই শব্দের সাথে আরো কিছু শব্দ all kinds of mediafire movies যুক্ত করে সার্চ দিলে প্রতিযোগিতা কমে যায়। এভাবেই গুগল adwords এর সাহায্যে সঠিক শব্দ, প্রতিযোগিতা কম কিন্তু সহজেই সকলে খোজার ক্ষেত্রে ব্যবহার করে থাকে এমন শব্দ ব্যবহার করে সাইট তৈরি করা যায়। তাই SEO সার্চ ইঞ্জিন অপটিমা-ইজেশন করার জন্য সঠিক শব্দ নির্বাচন ছাড়া আর কোন উপায় নেই।
সহজ ভাষায়, একজন ইউজার কি কি শব্দ বা কীওয়ার্ড ব্যবহার করে সার্চ ইঞ্জিনে সার্চ করতে পারে তা রিসার্চ করে বের করার নামই হল কীওয়ার্ড রিসার্চ। একই সাথে কোন কি ওয়ার্ডের কম্পিটিশন কেমন, এ্যাড রেট ইত্যাদি জানাটাও এই রিসার্চের অংশ বিশেষ। রিসার্চের জন্য আমার মতে সবচেয়ে ভাল মাধ্যম হল গুগল কী ওয়ার্ড প্লানার। এছাড়া আরও পেইড সাইট আছে কিন্তু গুগলের ফ্রি সারভিসগুলোই এনাফ। কি ওয়ার্ড রিসার্চ নিয়ে আরেকটু জানতে এখানে পড়তে পারেন। ব্যাসিক ধারনা পেয়ে যাবেন। ভাল র্যাংকিং পেতে চাইলে
ওয়ার্ড রিসার্চ এর কোন বিকল্প নাই।
এসইও গুরু Shohel Rana তার ওয়েবসাইটে সম্প্রতি বলেছেন, "কি-ওয়ার্ড রিসার্চ কি সেটা জানার আগে কিওয়ার্ড কি সেটা আগে ক্লিয়ার হতে হবে । কোনো কিছু খোঁজার জন্য সার্চ ইঞ্জিনে আমরা যা লিখে সার্চ করি তাই কিওয়ার্ড । আর সঠিক কিওয়ার্ড নির্বাচনের জন্য রিসার্চ করাকেই কিওয়ার্ড রিসার্চ বলতে পারি। এটি এসইও র প্রথম ধাপ ।
ভালো কিওয়ার্ড রিসার্চ এবং ভাল কনটেন্ট মানে SEO’র 30 ভাগ কাজ শেষ । কথা সত্য, কিন্তু Kword Research ব্যাপারটাকে যতটা সহজ মনে হচ্ছে ততটা সহজ নয়, এর জন্য ব্যাপক অনুসন্ধান এবং অনুশীলনের বিকল্প নেই। Competition ও competitor analysis থেকে শুরু করে যাবতীয় খুঁটিনাটি বিষয় যা এর অন্তর্ভুক্ত।"
Advanced লেভেলের এই গাইডটি পড়লে এর আদ্যোপান্ত জট খুলে যেতে পারে ।