1 Answers
জয়বদলি বা বিনিময় বিবাহ বিনা পৃথক মোহরে বৈধ নয়। এ ওর বোন বা বেটিকে এবং ও ওর বোন বা বেটিকে বিনিময় করে পাত্রীর বদলে পাত্রীর মোহর বানিয়ে বিবাহ ইসলামে হারাম। ৫৪৫ (বুখারী, মুসলিম ইত্যাদি)অবশ্য বহু উলামার নিকট উভয় পৃথক মোহর হলেও জয়বদলী বিবাহ বৈধ নয়। (যদি তাতে কোন ধোঁকা ধাপ্পা দিয়ে নামকে ওয়াস্তে মোহর বাঁধা হয় তাহলে)।৫৪৬ (মাজাল্লাতুল বুহূষিল ইসলামিয়্যাহ ৪/৩২৮, ৯/৬৮)
2711 views
Answered