1 Answers

এইভাবে টাকা ফিক্সড করে নেওয়া বৈধ নয়। যেহেতু এতে চালকের ক্ষতি আছে। কোন একদিন তাঁর ১০০ টাকা নাও হতে পারে। অথচ সে তা দিতে বাধ্য। অন্যদিন তাঁর বেশি উপার্জন হলে তা মালিককে না দিলেও ক্ষতির সময় চালকই একা ক্ষতিগ্রস্ত হয়। এই জন্য বৈধ উপায় হল পারসেন্টেজ চুক্তি করা। অর্থাৎ, সারা দিনে যে উপার্জন হবে, তাঁর অর্ধেক বা এক তৃতীয়াংশ মালিকের, বাকি চালকের। তাতে চালক মিথ্যা বলে মেরে খেলে খেতে পারে। সে তাঁর হিসাব দেবে। মালিক তো হারাম থেকে বেচে যাবে। (ইবনে জিবরীন )

3080 views Answered

Related Questions

Next steps