2 Answers
মুখের তুলনায় হাত পা কালো হওয়ার সমস্যাটি অনেক নারীরই রয়েছে। ত্বকের এই অসামঞ্জস্যতা মূলত বংশগত কারণেই হয়ে থাকে। পাশাপাশি রয়েছে সঠিকভাবে পরিচর্যা করার অভাব। তাই মুখ এবং হাত পায়ের ত্বকের অসামঞ্জস্যতাটি দূর করতে প্রয়োজন সঠিক পরিচর্যা। এর জন্য ব্যবহার করতে পারেন একটি ফেসপ্যাক। এজন্য পরিমাণ মত মুলতানি মাটি, বেসন এবং কাঁচা হলুদ বাটা মিশিয়ে প্যাক তৈরি করুন। এবার এই মিশ্রণটি হাত পায়ে ভালো মত লাগিয়ে ২০-৩০ মিনিট বা শুকানো পর্যন্ত অপেক্ষা করুন। এরপর হালকা গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন। প্রতিদিন গোসলের আগে এটি ব্যবহার করতে পারেন। এটি হাত পায়ের ত্বক উজ্জ্বল এবং নরম করে।
শুধু মুখের যত্ন নিলেই হবেনা, বেশির ভাগ সময় আমরা ভুলে যাই হাত-পায়ের যত্ন নেওয়ার কথা। আমাদের হাত-পায়ের ওপরও কম ধকল যায় না। সূর্যের ক্ষতিকর রশ্মির প্রভাবে হাত-পায়ের ত্বক খসখসে ও কালো হয়ে যায়। ফলে মুখের ত্বকের সঙ্গে হাত-পায়ের ত্বকের মিল থাকে না। তাই মুখের যত্নের পাশাপাশি হাত-পায়েরও যত্ন নিতে হবে। ১) অর্ধেক শসা নিয়ে গ্রেট বা কুচি কুচি করে কেটে একটি বাটিতে রাখুন। এর মধ্যে ২ চা চামচ তরল দুধ বা গুঁড়ো দুধ এবং কয়েক ফোঁটা লেবুর রস মেশান। এরপর প্যাকটি হাতে ও পায়ে লাগান। শুকানো পর্যন্ত অপেক্ষা করে পানি দিয়ে ধুয়ে ফেলুন। সপ্তাহে দুই দিন ব্যবহার করুন। ২) টমেটো অর্ধেক করে কেটে এর ওপর চিনি দিয়ে হাত ও পায়ের রোদে পোড়া জায়গায় ঘষতে থাকুন। চিনি খুব ভালো এক্সফলিয়েটর হিসেবে কাজ করে এবং টমেটোর রস সানবার্ন দূর করতে কার্যকর। হাত-পায়ের রোদে পোড়া ভাব ৩) একটি আস্ত আলু গ্রেট করে বা বেটে এর থেকে রস আলাদা করে নিন। এবার এই রসের সঙ্গে কয়েক ফোঁটা লেবুর রস ও মধু মিশিয়ে মিশ্রণটি হাত-পায়ে লাগিয়ে ১৫ মিনিট রাখুন। এরপর ধুয়ে ফেলুন। নিয়মিত ব্যবহারে রোদে পোড়া দাগ থাকবে না। ৪) অ্যালোভেরা কেটে এর ভেতরের জেল আলাদা করে নিয়ে হাত-পায়ে লাগাতে পারেন। চাইলে এই জেলের সঙ্গে মধু ও লেবুর রস মিশিয়ে নিতে পারেন। ৫) এক চামচ কাঁচা হলুদ বাটার সঙ্গে লেবুর রস ও এক চামচ তরল দুধ মেশান। এই মিশ্রণটি হাত-পায়ের রোদে পোড়া জায়গায় লাগান, শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন। ৬) একটি পাত্রে পরিমাণমতো টক দই নিয়ে এর সঙ্গে এক চা চামচ কাঁচা হলুদ বাটা মিশিয়ে নিন। প্রতিদিন এই মিশ্রণটি হাতে ও পায়ে লাগিয়ে ২০ মিনিট রেখে ধুয়ে ফেলুন। ৭) ২ চামচ অলিভ অয়েলের সঙ্গে ১ চামচ চিনি মিশিয়ে নিয়ে হাত-পায়ে ৩ থেকে ৫ মিনিট হালকাভাবে ঘষে কিছুক্ষণ রেখে কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন। সপ্তাহে দুই দিন ব্যবহার করুন। রোদে পোড়া ভাব কেটে যাবে। এছাড়া, হাত-পা খোলা রাখলে এসপিএফ (সান প্রোটেক্টর ইফেক্ট) ৩০ আছে এমন ধরনের সানস্ক্রিন ব্যবহার করুন।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy