noSQL ডাটাবেজ কি?

Md Ariful Islam
বিএসসি(সিএসই), এমবিএ(মার্কেটিং)
সফটওয়্যার ইঞ্জিনিয়ার Bissoy.com 3333
3031 views

1 Answers

আমি প্রথমেই ধরে নিচ্ছি, আপনি শুধু NoSQL টার্মটা ছাড়া আর এর কিছুই জানেন না যেন SQL জানে এমন কোন নতুন কেউ আসলেও এর দ্বারা উপকৃত হতে পারে। এবং আপনার প্রশ্নের পয়েন্ট টু পয়েন্ট উত্তর দেওয়ার আগে কিছু কথা বলে নিচ্ছি। নেটে সার্চ দিলে জানতে পারবেন NoSQL এর কিছু কমন বৈশিষ্ট্য, যেমন স্কিমালেস, জয়েন অপারেশন করা যায় না ইত্যাদি ইত্যাদি। কিন্তু এসব কি? তার আগে আমাদের দরকার SQL এর মত এত সুন্দর জিনিস থাকতে কেন NoSQL আসলো? কেন NoSQL আসলো? বিভিন্ন ওয়েব অ্যাপগুলো যখন আসতে থাকলো এবং ইন্টারেক্টিভ সাইটের সংখ্যা বাড়তে থাকলো তখন ডাটা খুব বেশি হারে বাড়তে থাকলো এবং এমন অবস্থা হয়ে যাচ্ছিলো যে প্রচলিত SQL বা RDBMS দিয়ে এটা আর কন্ট্রোল করা যাচ্ছিলো না। আর যে সব ডাটা বাড়ছিলো তাদের বেশির ভাগই আনস্ট্রাকচার্ড। তাই বড় বড় জায়ান্ট কম্পানিগুলো একটা স্ট্যান্ডার্ড সেট করার চেষ্টা করলো, যা দিয়ে ডাটা সহজেই ম্যানেজ করা যায়। আর সেই স্ট্যান্ডার্ডই হলো NoSQL।

3031 views Answered

Related Questions

Next steps