1 Answers
বোলার বা ফিল্ডারদের বল ছুঁড়ে মারার একই ভঙ্গির পুনরাবৃত্তির কারণে কাঁধের ইনজুরির ঝুঁকি থাকে। কাঁধের অস্থিসন্ধি ঘিরে সুপ্রাস্পাইনেটাস, ইনফ্রাস্পাইনেটাস, সাবস্ক্যাপুলারিস, টেরেস মাইনর প্রভৃতি ছোট ছোট পেশী থাকে যাদের একত্রে ‘রোটেটর কাফ’ পেশী বলা হয়। অতিরিক্ত ব্যবহারজনিত কারণে এসব পেশী ক্ষতিগ্রস্ত হয়। প্রাথমিকভাবে পেশীর টেনডনে প্রদাহ (টেনডনাইটিস) হয়। শুরুতেই সুচিকিৎসা না করলে পরবর্তীতে পেশী ছিঁড়ে যেতে পারে। এই ধরণের ইনজুরি প্রতিরোধের জন্য পেশীর বিশেষ ব্যায়ামের পাশাপাশি বল ছোঁড়ার সঠিক কৌশল শেখানো হয় যাতে কাঁধের পেশীতে চাপ কম পড়ে। ইনজুরি হলে প্রাথমিকভাবে বিশ্রামের পাশাপাশি আইসপ্যাক ব্যবহার করা হয়। ব্যথা কমানোর জন্য ব্যথানাশক ট্যাবলেট মুখে খাওয়া অথবা জেল কাঁধে লাগানো যেতে পারে।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy