1 Answers
পাকস্থলীতে অতিরিক্ত অম্ল বা অ্যাসিডের উপস্থিতির কারণে আমাদের পরিপাক প্রক্রিয়ায় দেখা দেয় নানা ধরনের সমস্যা। এর থেকে পেট ব্যথা হয়, অতিরিক্ত অ্যাসিডের কারণে বুকে জ্বালাপোড়াও হয়। এই সমস্যা অ্যাসিডিটি নামেই পরিচিত। অ্যাসিডিটি থেকে বাঁচতে হলে অম্ল ও ক্ষার জাতীয় খাবারের মধ্যে ভারসাম্য রাখা অত্যন্ত জরুরি। যেমন পাউরুটি ও খেজুরের মতো খাবারে অম্লের পরিমাণ বেশি থাকে। তাই খাদ্য তালিকায় এ ধরনের খাবার যতটা সম্ভব কম রাখাই ভালো। অ্যালকালি জাতীয় খাবার অম্লকে নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। এ কারণে লেবু ও লেবু জাতীয় ফল খাওয়া ভালো। রাতে অতিরিক্ত পরিমাণে খাওয়াদাওয়া করলে পাকস্থলীতে অ্যাসিডিটির সমস্যা দেখা দেয়। অ্যাসিডিটি কমানোর জন্য অনেকেই রাতে ঘুমাতে যাবার আগে উষ্ণ দুধ খান। এতে সাময়িক ভাবে হয়তো আরাম হয়, কিন্তু একটু পর আবার পাকস্থলী অ্যাসিড নিঃসরণ শুরু করে। ফলে আবার অ্যাসিডিটির সমস্যা শুরু হয়। চেষ্টা করুন রাতে অল্প পরিমাণে খেতে। ঘুমোতে যাওয়ার আগে হালকা স্ন্যাকস জাতীয় খাবার খেতে পারেন। অনেকেরই ধারণা কফি, অতিরিক্ত ঝাল, মশলাযুক্ত খাবার, টকজাতীয় খাবার ইত্যাদি খাওয়া কমিয়ে দিলেই বুঝি অ্যাসিডিটির সমস্যা কমে যাবে! কিন্তু সাম্প্রতিক গবেষণায় জানা গিয়েছে যে, অ্যাসিডিটি প্রতিরোধে খ্যাদ্যাভাস গড়ে তোলার পাশাপাশি ঘুমের সঠিক ভঙ্গিমাও মেনে চলতে হবে। বারে বারে অল্প পরিমাণে খেলে এবং ঘুমানোর সময় মাথা একটু উঁচু করে ঘুমালে অ্যাসিডিটি অনেকটাই কমে যায়।