1 Answers

বিশেষ করে গরমের দিনে দেহে এতো বেশি ঘাম হয় যে যে মাঝে মাঝে এই ঘামের দুর্গন্ধ অসহ্যকর হয়ে ওঠে এবং অনেক জায়গাতেই অস্বস্তিকর অবস্থায় পড়তে হয়। তবে সকলের দেহের ঘামের পরিমাণ একরকম হয়না। কেউ বেশি ঘেমে থাকেন আবার কেউ কম। দেহে ব্যাকটেরিয়ার বংশবৃদ্ধির কারণেই ঘামে দুর্গন্ধ দেখা দেয়। তাই দেহের এই অস্বস্তিকর সমস্যা রোধ করার জন্য ঘরোয়া উপায়েই কয়েকটি কাজ করে নিন।

মধু

একটি পাত্রে হালকা কুসুম গরম পানি নিয়ে তাতে সামান্য পরিমাণ মধু মিশিয়ে রেখে দিন। গোসলের শেষে মধু মিশ্রিত পানি গায়ে ঢেলে নিন। এই মিশ্রণটি দেহে ঘামের দুর্গন্ধ দূর করতে সাহায্য করবে।

বেকিং সোডা

বেকিং সোডা পেস্ট বানিয়ে বগলে লাগিয়ে নিন। এটি ঘামের খারাপ গন্ধ দূর করে বগল হতে। তাছাড়া বগলের অতিরিক্ত ঘাম রোধ করার জন্য বেকিং সোডার সাথে কর্ণ ফ্লাওয়ার মিশিয়ে নিতে পারেন।

গোলাপজল

ঘামের দুর্গন্ধ দূর করার জন্য সবচেয়ে সহজ উপায় হল গোলাপজল। গোসলের পানির সাথে পরিমাণ মতো গোলাপজল মিশিয়ে নিন এবং এই উপায়টি দীর্ঘক্ষণ দেহকে ঘামের দুর্গন্ধ হতে দূরে রাখে। এবং এটিই প্রাকৃতিক ডিউডোরেন্ট হিসেবে খুব উপকারী।

নিম পাতা

নিম পাতার ব্যবহারেও ঘামের দুর্গন্ধ রোধ করা যায় সহজেই। ঘামের দুর্গন্ধ হওয়ার জন্য দেহে যে ব্যাকটেরিয়া জন্মে তা রোধ করার জন্য নিম পাতা খুব উপকারী। কিছু নিমপাতা নিয়ে তা পানিতে সিদ্ধ করে নিন। গোসল করার সময় এই পানি ব্যবহার করুন। এই পদ্ধতিটি দেহের টক্সিন রোধ করে এবং ঘামের বাজে গন্ধ নিয়ন্ত্রণে রাখে।

4983 views Answered

Next steps