1 Answers
ইনজেকশনের পার্শ্ব-প্রতিক্রিয়া
- ছোটখাট সমস্যা যেমন- ওজন বেড়ে যাওয়া, তলপেট ভারী ভারী লাগা, ব্যথা অনুভব করা, মাথা ধরা, মানসিক দুশ্চিন্তা ইত্যাদি হতে পারে ।
- কিছুদিন মাসিক বন্ধ থাকতে পারে (Amenorrhoea)।
- দুই মাসিকের মধ্যবর্তী সময়ে রক্তস্রাব হতে পারে বা ফোঁটা ফোঁটা রক্তস্রাব হতে পারে (Spotting or break-through bleeding)।
- অতিরিক্ত রক্তস্রাব হতে পারে (Menorrhoea)
- ইনজেকশনের স্থানে সংক্রমণ (Infection) হতে পারে
- চোখ এবং চামড়া অথবা যে কোনো একটি হলুদ বর্ণ ধারণ করতে পারে (জন্ডিস হলে)
- ঘন ঘন প্রচন্ড মাথা ব্যথা হওয়া এবং চোখে ঝাপসা দেখা
- পায়ের পেছনে প্রচন্ড ব্যথা হওয়া এবং তা কয়েকদিন স্থায়ী হতে পারে
- ইনজেকশন নেয়া বন্ধ করার পরও গর্ভবতী না হওয়ার মতো ঘটনা ঘটতে পারে
- অন্য কোনো অসুবিধা দেখা দেওয়া। যেমন- বহমুত্র
2009 views
Answered