1 Answers

  • খাদ্য গ্রহণের আগে প্রনিল সেবন বাঞ্ছনীয়। 
  • আন্ত্রিক অ্যামিবিয়াসিস প্রাপ্তবয়স্ক : ২ গ্রাম একক মাত্রায় সেব্য। 
  • শিশু : ৩০ মি.গ্রা./ কেজি শারীরিক ওজন হিসাবে একক মাত্রায় সেব্য। 
  • যকৃতের অ্যামিবিয়াসিস প্রাপ্তবয়স্ক : প্রতিদিন ১.৫ গ্রাম একক মাত্রায় অথবা বিভক্ত মাত্রায় ৫ দিন সেব্য। 
  • শিশু : প্রতিদিন ৩০ মি.গ্রা. / কেজি শারীরিক ওজন হিসাবে একক মাত্রায় অথবা বিভক্ত মাত্রায় ৫ দিন সেব্য। 
  • জিয়ারডিয়াসিস প্রাপ্তবয়স্ক : ২ গ্রাম একক মাত্রায় সেব্য। 
  • শিশু : ৩৫-৫০ মি.গ্রা. / কেজি শারীরিক ওজন হিসাবে একক মাত্রায় সেব্য। 
  • ট্রাইকোমােনিয়াসিস প্রাপ্তবয়স্ক : ২ গ্রাম একক মাত্রায় সেব্য। 
  • স্বামী এবং স্ত্রী উভয়ের একই সাথে চিকিৎসা গ্রহণ করা উচিত। অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেব্য। 

 

 

 সেকনিডাজল এবং ডাইসালফিরাম একই সাথে ব্যবহার করলে বিভ্রান্তিমূলক অবস্থা এবং ভ্রমবাতুলতা ইত্যাদি প্রতিক্রিয়া ঘটতে পারে। সেকনিডাজল এবং ওয়ারফেরিন একই সাথে ব্যবহার করলে গভীর পর্যবেক্ষণের প্রয়ােজন রয়েছে (যেমন সেবনীয় এন্টিকোয়াগুলেন্ট এর বর্ধিত ক্রিয়া ও রক্তক্ষরণের ঝুঁকি ইত্যাদি)। 

প্রোনিল ডিএস ট্যাবলেট সম্পর্কে বিস্তারিত জেনে নিন এই লিঙ্ক থেকে প্রোনিল ডিএস

1618 views