1 Answers

ভিক্ষা শব্দের বাংলা অর্থ ভিক্ষা [ bhikṣā ] বি. 1 প্রার্থনা, যাচ্ঞা (প্রাণ ভিক্ষা চাওয়া); 2 দরিদ্র ও নিঃস্ব ব্যক্তি কর্তৃক অন্যের কাছ থেকে পয়সা চালডাল বস্ত্র ইত্যাদি দয়ার দান চাওয়া; 3 দয়ার দান।;[সং. √ ভিক্ষ্ + অ + আ]।;ভিক্ষাচর্যা বি. ভিক্ষাবৃত্তি, ভিক্ষা চাওয়া, ভিক্ষা চাওয়ার পেশা।;ভিক্ষাজীবী, ভিক্ষোপ-জীবী বিণ. ভিক্ষাকারী, ভিক্ষা করে যা পাওয়া যায় তাই দিয়ে জীবিকানির্বাহকারী।;স্ত্রী. ভিক্ষাজীবিনী, ভিক্ষোপজীবিনী।;ভিক্ষান্ন বি. ভিক্ষাকরে যে অন্ন পাওয়া গেছে।;ভিক্ষাপাত্র বি. ভিক্ষালব্ধ বস্তু রাখবার পাত্র।;ভিক্ষাপুত্র বি. ব্রাহ্মণের পইতের সময় ব্রতভিক্ষা গ্রহণ করে পুত্রস্হানীয় হয়েছে এমন ব্রাহ্মণবালক।;ভিক্ষাবৃত্তি–ভিক্ষাচর্যা -র অনুরূপ।;ভিক্ষামা বি. উপনয়নে যে নারী ভিক্ষা দেন।;ভিক্ষার্থী বিণ. ভিক্ষাপ্রার্থী, যে ভিক্ষা চায়, যাচক।;স্ত্রী. ভিক্ষার্থিনী।;ভিক্ষালব্ধ বিণ. ভিক্ষা করে পাওয়া গেছে এমন (ভিক্ষালব্ধ চাল)।;ভিক্ষিত বিণ. চাওয়া বা প্রার্থনা করা হয়েছে এমন।;[ভিক্‌খা] (বিশেষ্য) ১ যাচ্‌ঞা; প্রার্থনা (আমি যখন তাঁর দুয়ারে ভিক্ষা নিতে যাই-রবীন্দ্রনাথ ঠাকুর)। ২ দান; দাতার অনুগ্রহে লভ্য বস্তু। ভিক্ষাচর্যা, ভিক্ষাবৃত্তি (বিশেষ্য) ভিক্ষুকের পেশা। ভিক্ষাজীবী (-বিন্‌) (বিশেষ্য), (বিশেষণ) ভিক্ষুক; ভিক্ষা বৃত্তিতে জীবিকানির্বাহ করে এমন। ভিক্ষাজীবিনী, ভিক্ষোপজীবিনী (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ)। ভিক্ষান্ন (বিশেষ্য) ভিক্ষালব্ধ অন্ন বা খাদ্য বস্তু। ভিক্ষাপাত্র, ভিক্ষাভাণ্ড (বিশেষ্য) ভিক্ষা দ্বারা প্রাপ্ত বস্তু রাখার আধার। ভিক্ষা-পুত্র (বিশেষ্য) যে ব্রাহ্মণকুমার উপনয়নকালে কোন নারীর নিকট ভিক্ষা নিয়ে তাকে মা বলে গ্রহণ করা হয়। ভিক্ষার্থী (বিশেষণ) ভিক্ষা চায় এমন; ভিক্ষুক; যাচক। ভিক্ষার্থিনী (স্ত্রীলিঙ্গ)। ভিক্ষিত (বিশেষণ) যাচিত; প্রার্থিত; ভিক্ষালব্ধ। {(তৎসম বা সংস্কৃত) √ভিক্ষ্‌+অ+আ(টাপ্‌)};

11149 views