1 Answers
যাওয়া শব্দের বাংলা অর্থ যাওয়া [ yāōẏā ] ক্রি. বি. ১. গমন করা (স্কুলে যাওয়া, বাড়ি যাওয়া); ২. অতিবাহিত হওয়া, কেটে যাওয়া (দিন যায়, বেলা যায়); ৩. দূর হওয়া (‘ভয় কেন তোর যায় না’: রবীন্দ্র); ৪. নষ্ট বা ধ্বংস হওয়া (জীবন যায়, মান যায়); ৫. ব্যয়িত হওয়া (জলের মতো টাকা যাচ্ছে); ৬. অপ্রত্যাশিত বা অস্বস্তিকর কোনো কাজ ঘটা (টাকা চুরি গেছে, মরে যাওয়া, হেরে যাওয়া); ৭. টেকসই হওয়া (কলমটায় গেল অনেকদিন); ৮. কোনো অবস্হায় আসা বা থাকা (বাদ যাওয়া, খোয়া গেল); ৯. করতে বা চলতে থাকা (খেলে যাও, বলে যাও মুখ যখন আছে, চালিয়ে যাও)।;[বাং. √ যা]।;যাওয়াআসা বি. যাতায়াত (দুটো পরিবারের মধ্যে তেমন যাওয়া-আসা নেই)।;যায় যায় বি. বিণ. মরার বা গত হওয়ার উপক্রম (প্রাণ যায় যায় অবস্হা)।;যেতে বসা ক্রি. নষ্ট হবার উপক্রম করা।;[জাওয়া] (ক্রিয়া) ১ গমন করা (বাড়িতে যাওয়া)। ২ অবসান হওয়া (অস্ত যাওয়া)। ৩ কেটে যাওয়া (রাত যাওয়া)। ৪ ক্ষতি হওয়া; নষ্ট হওয়া (জীবন যাওয়া)। ৫ ব্যয়িত হওয়া (টাকা যাওয়া)। ৬ কোনো কিছু ঘটা (হারিয়ে যাওয়া; চুরি যাওয়া)। ৭ টেকা (এ ঘড়িটা অনেক দিন যাবে)। ৮ কোনো ক্রিয়া করতে থাকা; শুনে যাওয়া। □ (বিশেষ্য) উক্ত সকল অর্থে। যাওয়া- আসা, আসা যাওয়া (বিশেষ্য) ১ যাতায়াত; গমনাগমন। ২ (আলঙ্কারিক) জন্মমৃত্যু। যাচ্ছি যাব করা (ক্রিয়া) গয়ংগচ্ছ করা; শৈথিল্য বা অলসতা দেখানো। যায়-যায় (বিশেষণ) মুমূর্ষু। যেতে বসা (ক্রিয়া) নষ্ট হবার মতো হওয়া। জলে যাওয়া (ক্রিয়া) (আলঙ্কারিক) নিষ্ফল হওয়া; ক্ষতিগ্রস্ত হওয়া; কাজে না আসা; বৃথা নষ্ট হওয়া। {(তৎসম বা সংস্কৃত) √যা>};