1 Answers
হল ১ শব্দের বাংলা অর্থ [হল্] (বিশেষ্য) জমি চাষ করার যন্ত্র; লাঙল। হলকর্ষণ, হলচালনা, হলচালন (বিশেষ্য) লাঙলের সাহায্যে জমি চাষ। হলদণ্ড (বিশেষ্য) লাঙলের ঈষ। হলধর, হলভৃৎ, হলী (বিশেষ্য) ১ লাঙলের চালক; কৃষক; চাষি। ২ বলরাম। হলগ্রা (বিশেষ্য) লাঙলের ফাল। হলায়ূধ (বিশেষ্য) হিন্দুপুরাণোক্ত বলরাম। হল্য (বিশেষণ) ১ লাঙল সম্বন্ধীয়। ২ কর্ষণযোগ্য। {(তৎসম বা সংস্কৃত) √হল্+অ(অচ্)};
7424 views
Answered