1 Answers

সদ্যঃ(-দ্যস্‌) শব্দের বাংলা অর্থ [শোদ্‌দো, শোদোহ্‌] (অব্যয়) সেই ক্ষণে; মাত্র; এইমাত্র; টাটকা (উছসি উছলি পড়িছে সদ্য-রবীন্দ্রনাথ ঠাকুর)। সদ্যপক্ব (বিশেষণ) সবেমাত্র পেকেছে এমন; সদ্য রান্না করা হয়েছে এরূপ (সদ্যপক্ব অন্ন)। সদ্যপাতী, সদ্যঃপাতী (-তিন্‌) (বিশেষণ) ওঠার সঙ্গে সঙ্গে পড়ে এমন; অতিশয় ক্ষণস্থায়ী; অত্যন্ত নশ্বর। সদ্যবিগত (বিশেষণ) সম্প্রতি অতীত হয়েছে এমন (সদ্যবিগত কালে সংঘটিত)। সদ্য-সদ্য (অব্যয়) তন্মুহুর্তে; তৎক্ষণাৎ; সঙ্গে সঙ্গে। সদ্যস্নাত (বিশেষণ) এইমাত্র স্নান করেছে এমন। সদ্যস্নাতা (স্ত্রীলিঙ্গ)। সদ্‌যুক্তি (বিশেষ্য) উত্তম পরামর্শ। সদ্যোজাগ্রৎ (বিশেষ্য) এইমাত্র নিদ্রা থেকে জাগরিত। সদ্যোজাত (বিশেষণ) সদ্য-প্রসূত; নবোৎপন্ন (ধরিত্রীর সদ্যোজাত কুমারীর মতো-রবীন্দ্রনাথ ঠাকুর)। সদ্যোজীবী(-বিন্‌) (বিশেষণ) ক্ষণস্থায়ী (চলি গেছে বামাদল স্বপনে যেমতি কিম্বা জলবিম্ব যথা সদা সদ্যোজীবী-মাইকেল মধুসূদন দত্ত)। সদ্যোমুক্ত, সদ্যমুক্ত (বিশেষণ) ১ বন্ধন থেকে এইমাত্র মুক্ত। ২ মৃত্যুমাত্র মোক্ষপ্রাপ্ত। সদ্যোমৃত, সদ্যমৃত (বিশেষণ) এইমাত্র মৃত্যু হয়েছে এমন। সদ্যোমৃতা, সদ্যমৃতা (স্ত্রীলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত) সদ্যস্>};

11774 views