1 Answers

মন্দ শব্দের বাংলা অর্থ মন্দ [ manda ] বিণ. 1 মন্হর, মৃদু, তীব্র নয় এমন (মৃদুমন্দ হাসি); 2 ধীর (মন্দগতি); 3 ধীরগামী (মন্দানিল, মন্দবায়); 4 খারাপ, অপকৃষ্ট (মন্দ জিনিস); 5 কু, অসত্, দুষ্ট (মন্দ লোক); 6 অশুভ, প্রতিকূল (মন্দ ভাগ্য); 7 কটু, কর্কশ (মন্দ বাক্য); 8 ক্ষীণ, দুর্বল; 9 অসুস্হ (শরীর মন্দ)।;[সং. √ মন্দ + অ]।;বি. মন্দতা, মন্দত্ব, মান্দ্য (অগ্নিমান্দ্য)।;মন্দগতি বি. ধীর গতি।;☐ বিণ. ধীরগতিসম্পন্ন।;মন্দগামী (-মিন্) বিণ. ধীরগামী, ধীরে চলে এমন।;স্ত্রী. মন্দগামিনী।;মন্দবুদ্ধি বিণ. 1 কুবুদ্ধিযুক্ত, দুষ্ট, অসত্; 2 ক্ষীণ বা অতীক্ষ্ম বোধসম্পন্ন।;মন্দভাগ, মন্দভাগ্য বিণ. হতভাগ্য, অভাগা।;☐ বি. খারাপ অদৃষ্ট।;স্ত্রী. (সং.) মন্দভাগা, মন্দভাগ্যা; (বাং.) মন্দভাগিনি।;মন্দমতি বিণ. দুর্মতি, দুষ্ট।;মন্দ মন্দ ক্রি-বিণ. ধীরে ধীরে (মন্দ মন্দ বাতাস বইছে)।;[মন্‌দো] (বিশেষ্য) খারাপ; অননুকূল (মন্দ বস্তু, মন্দ ভাগ্য)। □ (বিশেষণ) ১ কু; অসৎ (মন্দলোক)। ২ ধীর; অলস (শীতল সুগদ্ধ গন্ধবহের মন্দ মন্দ সঞ্চার-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর )। ৩ অসুস্থ; পীড়িত (শরীর মন্দ)। ৪ ক্ষীণ; ভোঁতা (মন্দবুদ্ধি, মন্দধী)। মন্দতা, মন্দত্ব, মান্দ্য (বিশেষ্য) মন্দা১ (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ)। মন্দগতি (বিশেষ্য) ১ ধীর বা মন্থর গতি। □ (বিশেষণ) ধীরগতিযুক্ত (মন্দগতি চলত রচি দীর্ঘ করুণ গাথা-রবীন্দ্রনাথ ঠাকুর)। মন্দগামী(-মিন্‌) (বিশেষণ) ধীরে চলে এমন; মন্থরগতিসম্পন্ন। মন্দগামিনী (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ)। মন্দচারি (বিশেষণ) মন্দ বাক্য; খারাপ কথা (কথায় কথায় তোমার কাজের নসল্লা ধরছি; হামেশা মন্দচারি কইছি-আবুল মনসুর আহমদ)। মন্দ নয় ১ খারাপ না; মোটামুটি ভাব। ২ (ব্যঙ্গার্থ) বিলক্ষণ; খুব ভালো অর্থাৎ খুব খারাপ। মন্দবুদ্ধি (বিশেষণ) ১ দুষ্টবুদ্ধিসম্পন্ন; কুবুদ্ধিযুক্ত। ২ অল্পবুদ্ধিযুক্ত; স্থূলবুদ্ধি। মন্দভাগ, মন্দভাগ্য (বিশেষ্য) মন্দ বা খারাপ অদৃষ্ট। □ (বিশেষণ) মৃদুভাষী (মন্দভাষী ইন্দু, সখা সিন্ধু তুমি বন্দনীয়-সত্যেন্দ্রনাথ দত্ত)। মন্দ মন্দ (ক্রিয়াবিশেষণ) ধীরে ধীরে। মন্দের ভালো (বিশেষণ) অনেক মন্দের মধ্যে অপেক্ষাকৃত কম মন্দ, তেমন ভালো না হলেও কিছু ভালো। {(তৎসম বা সংস্কৃত) √মন্দ্‌+অ(অচ্‌)};

13242 views