1 Answers

সত্য শব্দের বাংলা অর্থ [শোত্‌তো, শোত্‌তি] (বিশেষণ) অমিথ্যা; যথার্থ; বাস্তব; নির্ভুল; সাচ্চা। □ (বিশেষ্য) ১ অনশ্বরত্ব; নিত্যতা। ২ সত্তা; বিদ্যমানতা। ৩ প্রতিজ্ঞা; শপথ; দিব্য (তিন সত্য করা)। ৪ হিন্দু মতে চার যুগের প্রথম যুগ। ৫ যথার্থ জ্ঞান। ৬ সপ্তলোক বা ভুবনের উপস্থিত লোক (সত্যলোক)। □ (অব্যয়) নিশ্চয়। সত্যনারায়ণ (বিশেষ্য) ‍হিন্দু দেবতাবিশেষ; সত্যপীর নামক লৌকিক দেবতা। সত্যনিষ্ঠ, সত্যপরায়ণ (বিশেষণ) সত্যবাদী; সত্যানুসারী। সত্যপথ (বিশেষ্য) প্রকৃত পথ; ধর্মের পথে (সত্য পথে চলবে)। সত্যপির, সত্যপীর (বিশেষ্য) খাঁটি পির; সত্য পথের সন্ধান যে পির দিতে সক্ষম; হিন্দু মুসলমানের লৌকিক দেবতা (বিশেষ্য) পির। সত্যপ্রতিজ্ঞ (বিশেষণ) দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ; স্থিরপ্রতিজ্ঞ। সত্যপ্রিয় (বিশেষণ) সত্যনিষ্ঠ; সত্য বলা বা শোনা কামনা এমন। সত্য ফল (বিশেষ্য) বিল্ব বৃক্ষ; বেল গাছ। সত্যবাদিতা (বিশেষ্য) সত্য বলার অভ্যাস। সত্যবাদী(-দিন্‌) (বিশেষণ) সত্য কথা বলেন এমন। সত্যবাদিনী (স্ত্রীলিঙ্গ)। সত্যবান (বিশেষণ) সত্যনিষ্ঠ। □ (বিশেষ্য) হিন্দু পুরাণোক্ত রাজা দ্যুমৎসেনের পুত্র ও সাবিত্রীর স্বামী। সত্যভঙ্গ (বিশেষ্য) শপথ রক্ষা না করা। সত্যভাষী (বিশেষণ) সত্যবাদী। সত্যমূলক (বিশেষণ) মূলে সত্য আছে এমন। সত্যয় (বিশেষ্য) অস্তিত্ব; সত্তা (পেনু মৃত্যুর মাঝ সন্ধান আজ সত্যের সত্যয়-গোলাম মোস্তফা)। সত্যরক্ষা (বিশেষ্য) প্রতিশ্রুতি রক্ষা করা। সত্যসন্ধ (বিশেষণ) সত্যপ্রতিজ্ঞ; স্থিরপ্রতিজ্ঞ। সত্যাগ্রহ (বিশেষ্য) ১ সত্য প্রতিষ্ঠার জন্য আগ্রহ (নিত্যের প্রেমে দুষ্কর করো সত্যাগ্রহে লাঞ্ছন বরো-সত্যেন্দ্রনাথ দত্ত)। ২ ধর্মঘট। সত্যাগ্রহী(-হিন্‌) (বিশেষণ) সত্য প্রতিষ্ঠায় আগ্রহী (মোহাম্মদ যে সত্যাগ্রহী দীনের প্রভু-কাজী নজরুল ইসলাম)। □ (বিশেষ্য) ধর্মঘটী; যিনি সত্য ও ন্যায্য অধিকার রক্ষার জন্য প্রতিজ্ঞা করেন; যিনি কোনো ন্যায্য দাবি পূরণের জন্য ধর্মঘট করেন বা দুঃখকষ্ট বরণ করেন। সত্যানুরক্তি (বিশেষ্য) সত্যের প্রতি আসক্তি (বহুভাষীরা যখন বলেন যে কাব্যের অনুবাদ অসম্ভব, তখন তাঁরা ব্যবাসয়িক ধূর্ততারই পরিচয় দেন না, সত্যানুরক্তিও দেখান-সুধীন্দ্রনাথ দত্ত)। তিন সত্য/সত্যি (বিশেষ্য) দৃঢ় প্রতিজ্ঞা; শপথবিশেষ। {(তৎসম বা সংস্কৃত) সৎ+য(যৎ)};

4046 views