1 Answers

সত্ত্ব ১ শব্দের বাংলা অর্থ [শত্‌তো] (বিশেষ্য) ১ সত্তা; নিত্যতা; অস্তিত্ব (অর্থ থাকা সত্ত্বেও অভাবগ্রস্ত)। ২ প্রাণ; আত্মা; চৈতন্য (তার মধ্যে সত্ত্ব নেই)। ৩ বল; শক্তি; তেজ; পরাক্রম। ৪ স্বভাব; প্রকৃতি। ৫ উৎসাহ। ৬ ভ্রূণ (অন্তঃসত্ত্বা)। ৭ সত্ত্ব; রজঃ; তমঃ-প্রকৃতির এই গুণত্রয়ের মধ্যে শ্রেষ্ঠ গুণ। ৮ ধন; ঐশ্বর্য। সত্ত্বগুণ (বিশেষ্য) মহৎ-প্রবণতা; প্রাকৃতিক গুণত্রয়ের একটি গুণ (সত্ত্বগুণ যে তমোগুণ এবং রজোগুণের মাঝামাঝি একটি পদার্থ একথা সংখ্যাচার্যের অবগত নন-প্রমথ চৌধুরী)। সত্ত্বেও (অব্যয়) কোনো কিছু হলেও বা ঘটলেও। {(তৎসম বা সংস্কৃত) সৎ+ত্ব};

8524 views