1 Answers

মতলব শব্দের বাংলা অর্থ [মত্‌লব্‌] (বিশেষ্য) ১ ইচ্ছা; অভিসন্ধি; উদ্দেশ্য (দেলের মতলব কহ-সৈয়দ হামজা; মৎলব ছাড়া দুনিয়ার কে কি করিয়া থাকে-ইসমাইল হোসেন শিরাজী)। ২ ফন্দি; কূট কৌশল (মতলব আঁটা, গোপন মৎলব-রবীন্দ্রনাথ ঠাকুর)। মতলববাজ, মতলবি (বিশেষণ) ফন্দিবাজ; কৌশলী; স্বার্থপর (তাঁহার মতলববাজ সহচরবৃন্দ-মাওলানা মুস্তাফিজুর রহমান)। মতলব হাসিল করা, হাসিল হওয়া (ক্রিয়া) গূঢ় উদ্দেশ্য সফল করা; স্বার্থসিদ্ধ হওয়া। {(আরবি) মতলব};

7382 views