1 Answers

মত ১ শব্দের বাংলা অর্থ [মত্‌] (বিশেষ্য) ১ অভিমত; মানসিকভাব; ধারণা; বোধ; প্রতীতি (এ সম্বন্ধে তার মত জানা দরকার)। ২ সম্মতি; সমর্থন; অনুমতি; অনুমোদন (একাজে আমার মত আছে)। ৩ সিদ্ধান্ত; নির্ধারণ; মীমাংসা; বিশ্বাস (ধর্মমত, দার্শনিক মত)। ৪ ধারা; প্রণালি; পদ্ধতি; রীতি (হোমিওপ্যাথি মতে চিকিৎসা)। ৫ বিধি; বিধান; নিয়ম (মুসলমানি মতে বিবাহ)। মত দেওয়া (ক্রিয়া) সম্মত হওয়া; অনুমোদন করা; সম্মতি দেওয়া। মতদ্বৈধ (বিশেষ্য) মতের অমিল; মতানৈক্য; দ্বিমত (এ বিষয়েও মতদ্বৈধ ছিল-আনিসুজ্জামান)। মতবাদ (বিশেষ্য) যুক্তি, প্রমাণ ইত্যাদি দিয়ে গৃহীত দার্শনিক বৈজ্ঞানিক বা নীতিবিষয়ক ধারণা বা সিদ্ধান্ত; theory। মতবিরোধ, মতভেদ (বিশেষ্য) মতানৈক্য অমিল; মতান্তর। মত নেওয়া (ক্রিয়া) ১ অনুমতি বা সম্মতি গ্রহণ করা। ২ পরামর্শ গ্রহণ করা। মতান্তর (বিশেষ্য) ভিন্নমত; মতের অমিল; স্বতন্ত্র অভিমত। মতাবলম্বন (ক্রিয়া) মত গ্রহণ; মতানুবর্তী; মতগ্রহণকারী; মতানুসরণ-কারী মতাবলম্বিনী বিন (স্ত্রীলিঙ্গ)। মতামত (বিশেষ্য) মত এবং অমত; সম্মতি ও অসম্মতি। {(তৎসম বা সংস্কৃত) √মন্‌+ত(ক্ত)};

5794 views