1 Answers

বেগ ১ শব্দের বাংলা অর্থ [বেগ্‌] (বিশেষ্য) ১ দ্রুতগতি; গতির পরিমাণ (ঘন্টায় তিরিশ মাইল)। ২ স্রোত। ৩ মূত্রাদি ত্যাগের ইচ্ছা (প্রস্রাবের বেগ)। ৪ কষ্ট (বেগ দেওয়া)। ৫ প্রকোপ; প্রাবল্য; আধিক্য। বেগবান (বিশেষণ) ১ শীঘ্রগামী; দ্রুতগতিযুক্ত। ২ খরস্রোত; অত্যন্ত প্রবাহযুক্ত। ৩ দমন করা কঠিন এমন; দুর্দমনীয়। বেগবতী (স্ত্রীলিঙ্গ)। বেগার্ত (বিশেষণ) অতিশয় বেগপূর্ণ (বেগার্ত নদীর বাঁক-বিষ্ণু দে)। বেগিত, বেগী(-গিন্‌) (বিশেষণ) বেগে চালিত; বেগযুক্ত। {(তৎসম বা সংস্কৃত) √বিজ্‌+অ(ঘঞ্‌)};

5445 views