1 Answers

লশকর শব্দের বাংলা অর্থ [লশ্‌কর, লস্‌কর, নস্‌কর] (বিশেষ্য) ১ সৈন্য (নীল পোশাক-পরা একটা লস্কর রেলিং ধরিয়া ঝুঁকিয়া পড়িয়া জলের মধ্যে কি দেখিতেছে-বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়)। ২ ফৌজ; সৈন্যদল (বাদশাহী লস্কর)। ৩ নৌসেনা। ৪ জাহাজের খালাসি। ৫ জাতীয় বা বংশগত উপাধি (লশকর বাড়ি)। লশকরি, লস্করি, গদাই লশকরী চাল (বিশেষণ) অতি মন্থর গদি (সাঁতার ভুলে মেঘ চলে আজ লস্করী চালে-সত্যেন্দ্রনাথ দত্ত; গদাই লশকরি চাল এখানে চলবে না)। {(ফারসি) লশকর};

4274 views