1 Answers

লবঙ্গ শব্দের বাংলা অর্থ [লবোঙ্‌গো, লঙ্‌গো, লঙ্‌] (বিশেষ্য) মসলারূপে ব্যবহৃত এক প্রকার শুষ্ক ফুল (লবঙ্গ গোলাপ চাম্পা সতবর্গ যুথী-সৈয়দ আলাওল)। লবঙ্গলতা, লবঙ্গলতিকা (বিশেষ্য) ১ এক প্রকার ফুল ও তার গাছ। ২ (আলঙ্কারিক) গুণান্বিতা কোমল-স্বভাবা রমণী। ৩ লবঙ্গবিদ্ধ ঘিয়ে ভাজা ময়দার মিষ্টান্নবিশেষ। ললিত-লতা (বিশেষ্য) সুন্দরী কোমলাঙ্গী রমণী (প্রেতিনীর অঙ্গঙঙ্গীকে মৃদুমন্দ মলয়মারুতে দোদুল্যমানা ললিতলবঙ্গলতার লাবণ্যলীলা অপেক্ষাও সুখকরী জ্ঞান করে-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়)। {(তৎসম বা সংস্কৃত) √লূ+অঙ্গ};

10756 views