1 Answers

লড়া ২ শব্দের বাংলা অর্থ [লড়া] (ক্রিয়া) ১ যুদ্ধ করা; প্রবলভাবে বিরুদ্ধাচরণ করা। ২ কারো সাথে শক্তি পরীক্ষা করা। □ (বিশেষ্য) উক্ত অর্থে। লড়াই, লড়ুই (বিশেষ্য) ১ যুদ্ধ; সংগ্রাম; সমর। ২ পরস্পর শক্তিপরীক্ষা। ৩ বিবাদ; শত্রুতা; ঝগড়া (মেয়েরা সব লড়ুই করে মদ্দ করেন চড়ুই ভাতি-কাজী নজরুল ইসলাম)। ৪ প্রতিদ্বন্দ্বিতা (কবির লড়াই)। লড়াইবাজ (বিশেষ্য) লড়াই করতে অভ্যস্ত (লড়াইবাজ war monger কথাটা খুব চালু-মনোজ বসু)। লড়াক, লড়াকু, লড়াক্কু (বিশেষণ) রণদক্ষ; যোদ্ধা; বীর (লড়াক্কু মোরগ; লড়াকের বংমে জন্ম-দীনবন্ধু মিত্র)। লড়ানো (ক্রিয়া) যুদ্ধ করানো। □ (বিশেষ্য), (বিশেষণ) উক্ত অর্থে। লড়ায়ে, লড়াইয়ে, লড়াইয়া (বিশেষণ) ১ লড়াইকারী; জঙ্গি। ২ যুদ্ধপ্রিয়; যুদ্ধপটু। ৩ সামরিক। লড়ালড়ি (বিশেষ্য) পরস্পর লড়াই; যুঝাযুঝি (সৌন্দর্য উপেক্ষা করিয়া তখন ছন্দ লইয়া লড়ালড়ি করা মোটেই ভাল লাগিতেছে না-শেখ হাবিবর রহমান সাহিত্যরত্ন)। লড়িয়ে, লড়ুয়ে (বিশেষ্য) ১ লড়াইপ্রিয়; যুদ্ধপ্রিয়। ২ লড়াইতে পটু; যুদ্ধপটু; রণনিপুণ। {(তৎসম বা সংস্কৃত) √রণ>(হিন্দি) √লড়> (বাংলা) √লড়্‌+আ};

4751 views