1 Answers

লংকা ২ শব্দের বাংলা অর্থ [লঙ্‌কা] (বিশেষ্য) ১ বর্তমান শ্রীলঙ্কা। ২ সংস্কৃত মহাকাব্য রামায়ণে উক্ত দ্বীপ; রাক্ষসরাজ রাবণের রাজ্য। লঙ্কাকাণ্ড (বিশেষ্য) ১ রামায়ণোক্ত লঙ্কারাজ রাবণ ও তাঁর আত্মীয়দের যুদ্ধে নিধনপর্ব। ২ (আলঙ্কারিক) হুলুস্থূল; সাংঘাতিক ঝগড়াঝাটি। লঙ্কাদাহন (বিশেষ্য) হনুমান কর্তৃক লঙ্কাপুরীকে অগ্নিসংযোগে দগ্ধকরণ। লঙ্কাদাহী(-হিন্‌) (বিশেষ্য) লঙ্কা দগ্ধকারী; হনুমান। লঙ্কাধিপতি, লঙ্কেশ (বিশেষ্য) লঙ্গারাজ রাবণ। লঙ্কাফেরত (বিশেষ্য) ১ হনুমান। ২ (ব্যঙ্গার্থ) বাঁদর। শ্রীলঙ্কা (বিশেষ্য) দ্বীপ-রাষ্ট্রবিশেষ। {(তৎসম বা সংস্কৃত) √রম্‌+ক+আ(টাপ্‌)};

5730 views