1 Answers
লগি শব্দের বাংলা অর্থ [লোগি] (বিশেষ্য) ১ বাঁশ ইত্যাদির সরু লম্বা দণ্ড যা দ্বারা নৌকা চালানো হয়। ২ সরু ছোট বংশদণ্ড যদ্দ্বারা অগভীর জলে নৌকা ঠেলে নিয়ে যাওয়া হয় (জলের ঢেউ বুঝেই হাল চালাতেন, লগী ধরতেন-মীর মশাররফ হোসেন)। ৩ ছোট বংশদণ্ড বা লগা। লগিঠেলা করা (ক্রিয়া) (আলঙ্কারিক) কষ্ট করে কোনো প্রকারে আগলে নিয়ে যাওয়া (লগিঠেলা করে সংসার চলে না)। {(তৎসম বা সংস্কৃত) লগ্ন> (বাংলা) ই};
5881 views
Answered